ফেসবুকে ফটোশুটের টোপ দিয়ে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানি, লক্ষ্য থাকত গয়না হাতানো

বর্তমানে সাইবার ক্রাইম ক্রমেই বেড়ে চলেছে। মডেলিং-এর নামে মেয়েদের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইলের প্রচুর ঘটনা সামনে এসেছে। এমনই এক ঘটনায় এবার গ্রেফতার হল মূল পাণ্ডা। চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisement
ফেসবুকে ফটোশুটের টোপ দিয়ে হোটেলে যুবতীর শ্লীলতাহানি, ব্ল্যাকমেইলগ্রেফতার অভিযুক্ত কৃষ্ণ ঘোষ
হাইলাইটস
  • ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ফোটোশুটের প্রচার
  • হোটেলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি
  • হাতিয়ে নেওয়া হত গয়নাগাটি

বর্তমানে সাইবার ক্রাইম ক্রমেই বেড়ে চলেছে। মডেলিং-এর নামে মেয়েদের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইলের প্রচুর ঘটনা সামনে এসেছে। এমনই এক ঘটনায় এবার গ্রেফতার হল মূল পাণ্ডা। চন্দননগর কমিশনারেটের  চুঁচুড়া থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের নাম কৃষ্ণ ঘোষ।

জানা যাচ্ছে ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ফোটোশুটের প্রচার করত কৃষ্ণ ঘোষ ৷ তার মাধ্যমে মোটা টাকা উপার্জনের টোপ দেওয়া হত৷ সেই ফাঁদে পা দেওয়া তরুণীদের হোটেলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হত। সেই ছবি সোশ্যাল মিডিয়া সাইটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইলিং চলত। হাতিয়ে নেওয়া হত গয়নাগাটি।

 কলকাতার বাসিন্দা এক যুবতী হুগলির বাসিন্দা অভিযুক্ত কৃষ্ণ ঘোষের নামে থানায় অভিযোগ দায়ের করে। সেই  লিখিত অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া থানার পুলিশ।  চুঁচুড়া স্টেশনের কাছে একটি আবাসন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ এ পর্যন্ত কতজন মহিলা তার ফাঁদে পড়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ।  

 

POST A COMMENT
Advertisement