তারকেশ্বরে এনআইএ তল্লাশি। প্রতীকি ছবিপাকিস্তানের অ্যাকাউন্ট থেকে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ। তারকেশ্বরের দুই যুবকের বাড়িতে হানা দিল এনআইএ। ওই দুই যুবকের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযোগ, পাকিস্তানের অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণে আর্থিক লেনদেন হয়েছে তাদের মাধ্যমে। লিঙ্কম্যান সন্দেহে এই তল্লাশি অভিযান করা হয়। যদিও দুই যুবকের কোনও হদিশ পায়নি এনআইএ। অভিযানে, এনআইএ-এর সঙ্গে ছিল স্থানীয় পুলিশও।
ঠিক কী অভিযোগ
অভিযোগ, ওই দুই যুবকের অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা লেনদেনের তথ্য প্রমাণ হাতে এসেছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA হাতে। দুই যুবকের নাম সাদ্দাম হোসেন এবং নিজাম। যদিও সাদ্দাম কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। সাদ্দাম হোসেনের বাবা শেখ আব্দুল রহমান জানান, তাঁর বাড়িতে সকাল নয়টা নাগাদ NIA এবং পুলিশ আসে। NIA তাঁকে জানিয়েছে তাঁর ছেলের অ্যাকাউন্টে এবং এলাকার আর এক যুবক নিজাম সরকারের অ্যাকাউন্টে পাকিস্থানি অ্যাকাউন্টের লেনদেন হয়েছে। সে কারণেই এই তল্লাশি।
কী জানাচ্ছে পরিবার
শেখ আব্দুল রহমান আরও জানান, তার ছেলে কোনো ভাবেই জড়িত নয়। সূত্রের খবর, পাক অ্যাকাউন্টগুলির হুগলির যুবকের সঙ্গে আর্থিক লেনদেনের সম্পর্কের একাধিক তথ্য আছে তদন্তকরি সংস্থার হাতে। এমনকি পাকিস্তানি একটি ব্যাঙ্ক একাউন্টে লক্ষ লক্ষ টাকা লেন দেন হতো তাদের অ্যাকাউন্ট থেকে। স্থানীয়দের দাবি বেশ কিছু দিন ধরেই এলাকায় পুলিশের সঙ্গে বিশেষ কয়েক জন ব্যক্তি তাদের এলাকায় ঘোরাফেরা করতো। সূত্রের আর, ওই যুবকদের পাকড়াও করতে একধিক ফাঁদ পাততে ওই এলাকায় একাধিক বার এসেছে জাতীয় তদন্ত কারী সংস্থার প্রতিনিধিরা। যদিও কাউকে এখনও গ্রেফতার করেনি এনআইএ।
যুবকদের হদিশ মেলেনি
বুধবার যুবকদের বাড়িতে হানা দিয়ে কোনও হদিশ পায়নি অধিকারীররা। বুধবার দুপুরে বেশ কয়েক ঘন্টা ধরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চালায় তদন্ত কারী সংস্থার অধিকারীররা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি তাদের এলাকার কোনো যুবক এমন কাজ করতে পারে, এটা তাদের ধরানোর বাইরে। তবে এই মুহূর্তে তালা লাগানো অবস্থায় রয়েছে নিজাম সরকারের বাড়ি। তার পরিবারের কোন সদস্যের দেখা মেলেনি।