খড়গপুরে কোপান হল যৌন কর্মীকে, পলাতক অভিযুক্ত যুবক

যৌন কর্মীকে ছুরি মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ছুরির আঘাতে রক্তাক্ত ওই যৌন কর্মী। বর্তমানে খড়গপুর মহকুমা হাসপাতালে (Kharagpur Sub Divisional Hospital) চিকিৎসা চলছে তাঁর। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ (Kharagpur Town Police Station)। অভিযুক্ত যুবকের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। 

Advertisement
খড়গপুরে কোপান হল যৌন কর্মীকে, পলাতক অভিযুক্ত যুবকএখানেই চলছে আক্রান্ত যৌন কর্মীর চিকিৎসা
হাইলাইটস
  • প্রস্তাবে রাজি না হওয়ায় ছুরি দিয়ে আঘাত
  • খড়গপুরে আক্রান্ত যৌন কর্মী
  • পলাতক অভিযুক্ত যুবক

যৌন কর্মীকে ছুরি মারার অভিযোগ যুবকের বিরুদ্ধে। ছুরির আঘাতে রক্তাক্ত ওই যৌন কর্মী। বর্তমানে খড়গপুর মহকুমা হাসপাতালে (Kharagpur Sub Divisional Hospital) চিকিৎসা চলছে তাঁর। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ (Kharagpur Town Police Station)। অভিযুক্ত যুবকের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। 

জানা গিয়েছে বুধবার বিকেলে খড়গপুর (Kharagpur) শহরের কৌশল্যা এলাকার ওই যৌন পল্লীতে হাজির হয় এক যুবক। এক যৌন কর্মীকে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় সে। কিন্তু যুবকের প্রস্তাবে রাজি হননি ওই যৌন কর্মী। যার জেরে উভয়ের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় আচমকাই ছুরি বের করে ওই যৌন কর্মীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে ওই যুবক। হাতে ও পেটে ছুরির আঘাত লাগে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় ওখানেই লুটিয়ে পড়েন ওই যৌন কর্মী। এরপরেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। 

এরপর স্থানীয়রাই ওই যৌন কর্মীকে দ্রুত খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসা শুরু হয় তাঁর। অভিযুক্ত ওই যুবককে আগেও কয়েকবার দেখেছেন বলে জানান আক্রান্ত মহিলা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেওয়া হয়েছে ওই যৌন কর্মীর বয়ান। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশিও শুরু করেছেন তদন্তকারীরা। 

এদিকে এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে কৌশল্যা এলাকার ওই যৌন পল্লীতে। নিরাপত্তাহিনতায় ভুগছেন অন্যান্য যৌন কর্মীরা। অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। আর শুধু যৌন পল্লীতেই নয়, আকস্মিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

POST A COMMENT
Advertisement