Purulia: পুরুলিয়ায় BJP কর্মীর রহস্যমৃত্যু, পরিবারের দাবি,'খুন'

বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথের দিন পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু। আজই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলায় আসেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো নেতারা। শুক্রবার সকালে মুফস্সিল থানার কানালি গ্রামের কাছে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। মৃত বিজেপি কর্মী আদশা থানার অন্তর্গত বেলদি গ্রামের বাসিন্দা, নাম হাবুলাল গোপ। বয়স ৪৫।

Advertisement
পুরুলিয়ায় BJP কর্মীর রহস্যমৃত্যু, পরিবারের দাবি,'খুন'মৃত বিজেপি কর্মী হাবুলাল গোপের

বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শপথের দিন পুরুলিয়ায় বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু। আজই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলায় আসেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো নেতারা। শুক্রবার সকালে মুফস্সিল থানার কানালি গ্রামের কাছে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। মৃত বিজেপি কর্মী আদশা থানার অন্তর্গত বেলদি গ্রামের বাসিন্দা, নাম হাবুলাল গোপ। বয়স ৪৫।

বিজেপি নেতাদের মতে, হাবুলাল গোপ দলের শক্তি কেন্দ্রের প্রধান। বিজেপিতে সক্রিয় কর্মী ছিলেন। পরিবারের সদস্যদের মতে, হাবুলাল বৃহস্পতিবার একটি বিয়ে বাড়িতে যান। সেখান থেকে বেরিয়ে  কিন্তু গভীর রাত পর্যন্ত ফেরেননি। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুরুলিয়ায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, হাবুলাল গোপকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পরিবারের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণেই হাবুলালকে নিশানা করা হয়। এদিকে, বিজেপি যুব মোর্চা ও জেলা নেতৃত্ব সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ভোটের ফল ঘোষণার পর বিজয় উৎসব সেরে বাড়ি ফেরার পথে হাওড়ার এক বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে; তারা তৃণমূল মদতপুষ্ট বলে দাবি। পানিহাটিতে বোমাবাজিতে ছয় জন গুরুতর আহত হন। এরপর খুন হন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। জায়গায় জায়গায় বোমাবাজি, অশান্তির খবর উঠে আসছে।
 
TAGS:
POST A COMMENT
Advertisement