সেই বিস্ফোরণের ছবি ৭ মার্চ ২০০৬। বারাণসীতে সংকটমোচন মন্দির এবং রেলওয়ে ক্যান্টে বোমা বিস্ফোরণ হয়েছিল। সেই মামলায় দোষী সাব্যস্ত ওয়ালিউল্লাহকে মৃত্যুদণ্ড দিল গাজিয়াবাদের জেলা ও দায়রা আদালত। ১৬ বছর বিচার প্রক্রিয়া চলার পর এই সাজা ঘোষণা করে।
এর আগে গত ৪ জুন গাজিয়াবাদ জেলা ও দায়রা আদালতের বিচারক জিতেন্দ্র কুমার সিনহার আদালতে শুনানি হয়। তিনিই দোষী সাব্যস্ত করেন ওয়ালিউল্লাহকে। তারপর আজ সাজা শোনানো হয়।
২০০৬ সালে বারাণসীর সংকটমোচন মন্দির এবং ক্যান্ট স্টেশনে ধারাবাহিক বিস্ফোরণ হয়। ১৬ বছর পর এ মামলার রায় এল। এর আগে ২৩ মে বারাণসী বোমা মামলার শুনানি হয় জেলা ও দায়রা জজ জিতেন্দ্র কুমার সিনহার আদালতে।
আরও পড়ুন : রোজ এর থেকে কম আয় করলে আপনি খুবই গরিব: বিশ্বব্যাঙ্ক
বিচার শুরুর আগে ওয়ালিউল্লাহকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ৪ জুন রায়ের দিন ধার্য করা হয়। সেদিন আদালত ওয়ালিউল্লাহকে দোষী সাব্যস্ত করে। এরপর আজ সাজা শোনানো হয়।
২০০৬ সালের সেই বিস্ফোরণে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়। জখম হন ১০০ জন প্রায়। সেই সঙ্গে দশাশ্বমেধ ঘাটে কুকার বোমা পাওয়া যায়। হাইকোর্টের নির্দেশ মতো মামলার শুনানির বিষয়টি গাজিয়াবাদে স্থানান্তরিত হয়।