Advertisement

Bengal Migrant Lynching in Haryana: বিফ খাওয়ার 'অপরাধ'! প্রাণ গেল বাঙালি শ্রমিকের, হরিয়ানায় গণপিটুনির সেই VIRAL VIDEO

বিফ খাওয়ার সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন। ঘটনাটি হরিয়ানার চরখি দাদরি জেলার। মৃতের নাম সাবির মালিক। ঘটনায় গোরক্ষা বাহিনীর ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হরিয়ানায় বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কার্যত গোরক্ষকদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী নয়াব সিং। তাঁর দাবি,'গোমাতার সঙ্গে মানুষের আবেগ জড়িত'। তবে এও জানিয়েছেন,'গণপিটুনির ঘটনা দুর্ভাগ্যজনক। না হলেই ভালো হত'।

Advertisement
POST A COMMENT