প্রকাশ্যে হামলা, আক্রান্ত বিএসএফ জওয়ানরা! ত্রিপুরার বক্সনগরের আশাবাড়ি এলাকায় তিন বিএসএফ জওয়ানকে ঘিরে ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একদল পাচারকারীর বিরুদ্ধে। শুধু মারধরই নয়, আহত জওয়ানদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে হামলাকারীরা। ভাঙচুর করা হয় সরকারি গাড়িতেও। ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।
Attack On BSF In Tripura