Advertisement

Dead Bodies In Water Tankers: হঠাৎ জল আসা বন্ধ, ট্যাঙ্কারে মিলল মহিলার মৃতদেহ

জলের ট্যাঙ্কারে পাওয়া গেল এক মহিলার মৃতদেহ। পুনের ফুরসুঙ্গিতে একটি ট্যাঙ্কারে এক মহিলার মৃতদেহ পাওয়া গেছে। পাওয়ার হাউসের কাছে জল ছাড়ার সময় এই ঘটনাটি প্রকাশ্যে আসে। জানা গেছে ওই মহিলার নাম কৌশল্যা মুকেশ চ্যবন। ভোরে ফুরসুঙ্গী পাওয়ার হাউস এলাকায় একটি জলের ট্যাঙ্কার আসে। স্থানীয় বাসিন্দারা ট্যাঙ্কার থেকে জল ভরতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পর জল আসা বন্ধ হয়ে যায়। ট্যাঙ্কার চালক জল কেন বন্ধ হয়েছে তা দেখতে গিয়ে দেখে শাড়ির টুকরো আটকে আছে। টানাটানি করেও শাড়ির টুকরো বের হচ্ছে না দেখে ট্যাঙ্কারের উপরের ঢাকনা দিয়ে উঁকি মেরে মহিলার লাশ দেখতে পান তিনি। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
POST A COMMENT