কলকাতার রাজারহাটে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তার সঙ্গী। ধৃত তৃণমূল নেতার নাম হাফিজুর রহমান, ওরফে লিটন। বৃহস্পতিবার সকালে বিধাননগর পুলিশ কমিশনারেট ও ইকোপার্ক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই তৃণমূল নেতার অফিসে অভিযান চালায়। তখনই সেখান থেকে একটি নাইন এমএম পিস্তল উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে শীতল লিটন রাজারহাটের বিষ্ণুপুর দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানেও তিনি উপস্থিত ছিলেন বলে অভিযোগ।
Rajarhat TMC Panchayat Member Hafizur Rehman Arrested With Pistol