গঙ্গারামপুরের ঘোষপাড়ার একটি মন্দিরে বসে থাকতে দেখা যায় জনৈক ব্যক্তিকে। দু'হাত বুকের কাছে জড়ো করা। তবে তার কোলে যা ছিল, তা দেখে শিউরে ওঠেন স্থানীয়রা। একটি রক্তমাখা কাটা মুন্ডু। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ৪ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরের ঘোষপাড়ার এই রোমহর্ষক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, স্ত্রী সীমা সরকার ঘোষকে খুন করে গলা কেটে মন্দিরে গিয়ে বসেছিল রিন্টু ঘোষ। আবার কখনও তাকে ওই কাটা মুন্ডু হাতে রাস্তা ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে।
Man Walking With Wife Head In Hand At Gangarampur Area Of South Dinajpur