Advertisement

'স্যরকে ওঠান...' ততক্ষণে গুলিতে ঝাঁঝরা Chandranath Rath, সেই মুহূর্তের VIDEO

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের গাড়ি ঘিরে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয় বলে খবর পুলিশ সূত্রে। মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেই অপারেশন করা হয়। ১০টা নাগাদ রুপোলি রঙের একটি গাড়ি এসে দাঁড়ায় ঘটনাস্থলে। ১০টা ৮ মিনিট ৫০ সেকেন্ড নাগাদ গাড়ি নিয়ে আসেন চন্দ্রনাথ। ওই রুপোলি রঙের গাড়ি চন্দ্রনাথের গাড়ি থামায়। এরপরই শুরু হয় অপারেশন। ততক্ষণে পিছন থেকে বাইকে করে এসে যায় বাকি আততায়ীরা। সকলের সামনেই গুলি চালিয়ে খুন করা হয় শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে।

Chandranath Rath Murder CCTV Footage

Advertisement
POST A COMMENT