Advertisement
দেশ

Chhath Puja 2026 Yamuna: দুর্গন্ধযুক্ত ফেনাভর্তি যমুনা নদী, তাতেই ভক্তিভরে ছট পালন, এ বারও সব VIRAL

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 1/13

দীপাবলি আসে। দীপাবলি যায়। শীতকাল আসে। শীতকাল যায়। দিল্লি-এনসিআর দূষণ নিয়ে চর্চা চলে। আবার মিলিয়ে যায়। ঠিক যেমন যমুনা নদীও। প্রতি বছরই ছট পুজোর দৃশ্য এ বারও বদল হল না। দূষিত, বিষাক্ত ফেনা জমে যাওয়া যমুনায় স্নান করেই ছট পুজোর ধর্মীয় আচার পালন করলেন হাজার হাজার মানুষ। ফেনা সরিয়ে পুণ্যস্নান পর্ব চলল। 

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 2/13

ছটপুজোর শেষ দিনে যমুনার দূষণকে কেন্দ্র করে দিল্লিতে নতুন করে রাজনৈতিক সংঘাত শুরু হল বিজেপি ও আম আদমি পার্টির (আপ) মধ্যে। প্রতি বছরের চেনা নাটক! একদিকে নদীর জলে ভাসতে থাকা সাদা ফেনা এবং হাজার হাজার মাছের মৃত্যুর ঘটনা তুলে ধরে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আপ। 

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 3/13

অন্যদিকে আপের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ এনেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, যমুনা পরিষ্কারের কাজে বাধা দিতে এবং সরকারকে বদনাম করতে পরিকল্পিতভাবে নদীতে মৃত মাছ ফেলে ভিডিও ছড়ানো হচ্ছে।

Advertisement
ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 4/13

দিল্লির আপ প্রধান সৌরভ ভরদ্বাজ যমুনার জলে ভাসতে থাকা ঘন সাদা ফেনার একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও সামনে এনে নদী পরিষ্কারের বিষয়ে বিজেপি সরকারের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শুধু তাই নয়, যমুনায় বিপুল সংখ্যক মাছের মৃত্যুর ঘটনাও তুলে ধরে দিল্লি সরকারের বিরুদ্ধে সরব হন আপ নেতা।
 

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 5/13

এক্স হ্যান্ডলে ধারাবাহিক কয়েকটি পোস্টে সৌরভের অভিযোগ, যমুনার দূষণ পরিস্থিতি আড়াল করতে কোটি কোটি টাকা খরচ করে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। অথচ বাস্তবে নদীর পরিস্থিতির কোনও উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাঁর কথায়, 'হাজার হাজার মাছ মারা গিয়েছে, যমুনায় বিপুল পরিমাণ ফেনা দেখা যাচ্ছে। মিথ্যা প্রচারে কোটি কোটি টাকা নষ্ট হয়েছে। আবারও প্রকাশ্যে চলে এসেছে ‘নকল যমুনা’র ছবি।'
 

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 6/13

যমুনার দূষণের পাশাপাশি ছটপুজো উপলক্ষে পুণ্যার্থীদের জন্য প্রশাসনিক ব্যবস্থার অভাব নিয়েও দিল্লি সরকারকে নিশানা করেছেন সৌরভ ভরদ্বাজ। সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে পুজোর জন্য যাচ্ছেন একদল ভক্ত। এই ভিডিও সামনে এনে ছটপুজোর মতো গুরুত্বপূর্ণ উৎসবে সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবা নিশ্চিত করতে না পারার অভিযোগ তোলেন আপ নেতা।
 

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 7/13

তাঁর দাবি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজে যে যমুনার সাড়ে চার ফুট উঁচু বাঁধে গিয়েছিলেন, সেখানেও পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। যাতায়াতের পথে আলো পর্যন্ত ছিল না বলে অভিযোগ করেন তিনি। সৌরভের প্রশ্ন, ছটপুজোর মতো উৎসবে পুণ্যার্থীদের কেন ন্যূনতম পরিষেবা পাওয়ার জন্য এত সমস্যার মুখে পড়তে হবে?
 

Advertisement
ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 8/13

যমুনায় মৃত মাছের ঘটনা নিয়ে দায়ের হওয়া অভিযোগকে কেন্দ্র করেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আপ নেতার দাবি, দিল্লির সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতরের এক আধিকারিককে উপরমহলের নির্দেশে অভিযোগ দায়ের করতে বলা হয়েছিল। অথচ ওই আধিকারিক নিজে কাউকে যমুনায় মৃত মাছ ফেলতে দেখেননি।
 

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 9/13

এই প্রসঙ্গে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতরের আধিকারিক সোমনাথ কাশ্যপের একটি ভিডিও পোস্ট করেন সৌরভ। তাঁর দাবি, ভিডিও-তে কাশ্যপ জানিয়েছেন, তিনি নিজে কাউকে নদীতে মৃত মাছ ফেলতে দেখেননি। উপরমহলের নির্দেশেই তাঁকে অভিযোগ দায়ের করতে হয়েছিল।
 

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 10/13

আপের এই সমস্ত অভিযোগের পাল্টা জবাব দিয়েছে দিল্লি বিজেপি। তাদের দাবি, যমুনা পরিষ্কারের কাজে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাকে ব্যর্থ প্রমাণ করতেই পরিকল্পিতভাবে নদীতে মৃত মাছ ফেলা হচ্ছে। এরপর সেই ঘটনার ভিডিয়ো তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। বিজেপির অভিযোগ, এই গোটা ঘটনার পিছনে রয়েছে আপের রাজনৈতিক ষড়যন্ত্র।

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 11/13

এক্স হ্যান্ডলে বিজেপির দাবি, আপের এই ষড়যন্ত্র শুরু হওয়ার আগে যমুনার জল আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার ছিল। নদী পরিষ্কারের কাজে সরকারের উদ্যোগকে কালিমালিপ্ত করতেই এমন পদক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।
 

Advertisement
ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 12/13

ছটপুজোর মতো পূর্বাঞ্চলীয় সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করার অভিযোগও তুলেছে বিজেপি। তাদের দাবি, আপ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছটপুজোকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি করছে। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে বলেও জানিয়েছে বিজেপি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।
 

ফেনায় ভর্তি দূষিত যমুনায় ছটপুজো
  • 13/13

সব মিলিয়ে ছটপুজোর আবহে যমুনার দূষণ, মৃত মাছের উপস্থিতি এবং পুণ্যার্থীদের জন্য প্রশাসনিক ব্যবস্থা, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে দিল্লির রাজনীতিতে নতুন করে সংঘাত তৈরি হয়েছে। আপের অভিযোগ, নদী পরিষ্কারের বিষয়ে বিজেপি সরকারের দাবি বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলছে না। অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, সরকারকে বদনাম করতেই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। 

Advertisement