Advertisement
দেশ

Kedarnath Opening Date: সাদা ধবধবে তুষারে ঢেকে গিয়েছে কেদারনাথ, গৌরীকুণ্ডে পৌঁছচ্ছে বাবা কেদারের ডোলি

Kedarnath Yatra
  • 1/9

দীর্ঘ ছ'মাসের অপেক্ষার পর অবশেষে খুলতে চলেছে কেদারনাথ মন্দিরের দরজা। যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার 'বাবা কেদার'-এর ডোলি এলেই ভক্তদের জন্য দ্বার খুলে যাবে। (ছবি- PTI)
 

Kedarnath Yatra
  • 2/9

রবিবারই সকালে ওমকারেশ্বর মন্দির থেকে বাবা কেদার-এর ডোলি নিয়ে কেদারনাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছেন ভক্তরা। ২১ এপ্রিল তাঁরা পৌঁছবেন কেদারনাথ মন্দিরে।  
 

Kedarnath Yatra
  • 3/9

রবিবার রাতে পালকি ছিল ফাটাহ এলাকায়। এরপর আজ সোমবার রাত্রিযাপন হবে গৌরীকুণ্ডে, ২১ তারিখ সন্ধ্যার আগেই কেদারনাথ মন্দিরে পৌঁছবে ডোলি।
 

Advertisement
Kedarnath Yatra
  • 4/9

২২ এপ্রিল থেকে শুরু হবে কেদারনাথ মন্দিরের অনুষ্ঠান। সকাল ৮টায় ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকবে মন্দির।
 

Kedarnath Yatra
  • 5/9

'বাবা কেদার'-এর আগমনের অপেক্ষায় থেকে সেজে উঠেছে মন্দির। অসংখ্য ফুলের মালা দিয়ে সাজিয়ে ফেলা হচ্ছে মন্দির চত্বর।
 

Kedarnath Yatra
  • 6/9

বরফের চাদরে বর্তমানে প্রায় মুড়ে রয়েছে কেদারনাথ। মন্দিরে ঢোকার গেট থেকে শুরু করে মন্দির প্রাঙ্গন এখনও পুরু বরফের আস্তরণে ঢাকা। তবে জোরকদমে চলছে বরফ সরানোর কাজ। (ছবি- PTI)
 

Kedarnath Yatra
  • 7/9

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল কেদারনাথ সাধারণত নভেম্বর-ডিসেম্বরে বরফে আবৃত থাকে। তবে এই বছর নভেম্বর-ডিসেম্বর মাসে কেদারনাথের দরজা ছিল তুষারমুক্ত।  (ছবি- PTI)
 

Advertisement
Kedarnath Yatra
  • 8/9

কিন্তু, এপ্রিল মাসে মন্দিরের দরজা খোলার ঠিক আগে ভারী তুষারপাত হয়েছে। গত ৮ এপ্রিলও তুষারপাত হয়েছে কেদারনাথে। ফলে এবার শুরুর দিকে যে ভক্তরা যাবেন, তাঁরা প্রচুর বরফ দেখতে পাবেন। (ছবি- PTI)
 

Kedarnath Yatra
  • 9/9

এইবার ভক্তরা এবার শুধু ভক্তি নিয়ে দেব দর্শন করবেন তাই নয়, বরং বরফে ঢাকা উপত্যকার মনোমুগ্ধকর ও বিরল দৃশ্যও দেখতে পাবেন প্রায় এপ্রিল মাস পর্যন্তই। (ছবি- PTI)
 

Advertisement