Advertisement
দেশ

Medicine Shop Strike: ২০ মে ওষুধের দোকান ধর্মঘট, ঠিক কেন এই চরম সিদ্ধান্ত?

একটা সময় ওষুধ কিনতে শুধু দোকানের উপরই ভরসা করতে হতো
  • 1/8

একটা সময় ওষুধ কিনতে শুধু দোকানের উপরই ভরসা করতে হতো। তবে সেই দিন এখন অতীত। বর্তমানে সামনে এসেছে একাধিক ই-ফার্মেসি। সেখানে অর্ডার দিলেই মিলছে ওষুধ। আর তাতেই ওষুধের দোকানের ব্যবসায় বিরাট ক্ষতি হচ্ছে বলে অভিযোগ।
 

২০ মে, বুধবার দেশব্যাপী ২৪ ঘণ্টা ওষুধের দোকান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে
  • 2/8

এমন পরিস্থিতিতে একাধিক গুরুতর অভিযোগ তুলে ২০ মে, বুধবার দেশব্যাপী ২৪ ঘণ্টা ওষুধের দোকান ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ডাক দিয়েছে ওষুধের দোকানের সবথেকে বড় সংগঠন অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস।

প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ওষুধের দোকান এই সংগঠনের সদস্য
  • 3/8

এই সংগঠনের তরফ থেকে জানান হয়েছে, প্রায় ১২ লক্ষ ৪০ হাজার ওষুধের দোকান এই সংগঠনের সদস্য। তারা সকলেই এই ধর্মঘটে অংশ নেবে। 

Advertisement
এর জেরে সেই দিন ওষুধ পেতে কালঘাম ছুটে যেতে পারে সাধারণ মানুষের
  • 4/8

এর জেরে সেই দিন ওষুধ পেতে কালঘাম ছুটে যেতে পারে সাধারণ মানুষের। বন্ধ থাকতে পারে বাংলার প্রচুর ওষুধের দোকান। যার ফলে সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।

মূল লড়াই ইফার্মেসির বিরুদ্ধে
  • 5/8

সংগঠন জানিয়েছে, তাদের মূল লড়াই ইফার্মেসির বিরুদ্ধে। এই ফার্মেসি যে এই সংগঠন ইফার্মেসি বন্ধ করার ডাক দিয়েছে। তাদের দাবি, অনলাইন ওষুধ ব্যবসার জন্য বাজারে ঘুরছে ভুয়ো প্রেসক্রিপশন। পাশাপাশি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া। এতে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের।

এই সংগঠন ইফার্মেসি বন্ধ করার ডাক দিয়েছে
  • 6/8

এই সংগঠন ইফার্মেসি বন্ধ করার ডাক দিয়েছে। তাদের দাবি, অনলাইন ওষুধ ব্যবসার জন্য বাজারে ঘুরছে ভুয়ো প্রেসক্রিপশন। এমনকী অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে প্রেসক্রিপশন ছাড়া।

ব্যবসার বাজছে বারোটা
  • 7/8

এই ইফার্মেসি প্রচুর ছাড় দিচ্ছে। যার ফলে ওষুধ ব্যবসার বাজছে বারোটা। এমনকী এই ছাড়ের জন্য জাল ওষুধও বাজারে ছড়িয়ে গিয়েছে বলে তারা দাবি করছে। 
 

Advertisement
যত দ্রুত সম্ভব এই সব ইফার্মেসি বন্ধ করা হোক
  • 8/8

এই পরিস্থিতিতে তাদের দাবি, যত দ্রুত সম্ভব এই সব ইফার্মেসি বন্ধ করা হোক। সেই মতো ধর্মঘটের ডাক দিয়েছে তারা। এখন দেখার কলকাতায় কতটা সাড়া ফেলে এই বন্ধ।
 

Advertisement