Advertisement
দেশ

ঐতিহাসিক দিন! ন্যাশনাল হাইওয়েতে মোদীর বিমানের 'এমার্জেন্সি ল্যান্ডিং'

first emergency landing
  • 1/6

শনিবার ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল অসমের মোরান বাইপাস। এদিন সকালে প্রথম বারের জন্য এই বাইপাসে 'এমার্জেন্সি ল্যান্ডিং' করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে অসমের ভোটের আগে রাজনৈতিক ও কৌশলগত- দু’দিকেই বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।(ছবি সৌজন্যে PTI)

Modi Plane Emergency Landing
  • 2/6

এদিন  সি-১৩০জে (C-130J) সামরিক পরিবহণ বিমানে করে উত্তর-পূর্ব ভারতের প্রথম জরুরি অবতরণ সুবিধা কেন্দ্র মোরানে নামেন প্রধানমন্ত্রী। এই প্রথম দেশের কোনও প্রধানমন্ত্রীর বিমান এভাবে  জাতীয় সড়ক ব্যবহার করে ওঠানামা করল।  (ছবি সৌজন্যে PTI)
 

Modi Plane Emergency Landing
  • 3/6

এদিন প্রধানমন্ত্রী মোদী প্রথমে চাবুয়া বিমানঘাঁটিতে নামেন। এরপর এখান থেকে সি-১৩০জে পরিবহণ বিমানে করে ডিব্রুগড়ের মোরান বাইপাসে নামেন। এই রোডটি তৈরিতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা। (ছবি সৌজন্যে PTI)
 

Advertisement
Modi Plane Emergency Landing
  • 4/6

উল্লেখ্য, ১২৭ নম্বর জাতীয় সড়কের ওই অংশে ৪০ টন পর্যন্ত যুদ্ধবিমান এবং সর্বোচ্চ ৭৪ টন ওজনের পরিবহণ বিমান পরিচালনা করতে সক্ষম। কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি আপৎকালীন সময় ও সেনার প্রয়োজনে জরুরি ভূমিকা নিতে চলেছে। (ছবি সৌজন্যে PTI)
 

Modi Plane Emergency Landing
  • 5/6

প্রধানমন্ত্রী মোদী আগেই নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন, প্রাকৃতিক দুর্যোগ বা সঙ্কটকালে দ্রুত উদ্ধার ও ত্রাণ পৌঁছে দিতে এই ব্যবস্থা এমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একই সঙ্গে এটি ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান ও পরিবহণ বিমানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করবে। (ছবি সৌজন্যে PTI)
 

Modi Plane Emergency Landing
  • 6/6

অবতরণের পর ওই মোরান ফিল্ড থেকেই বায়ুসেনার বিশেষ প্রদর্শনীও দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মহড়া দেয় বায়ুসেনার একাধিক বিমান। মোরানের ওই সড়ক থেকেই পর পর ওড়ে সুখোই ৩০ MKI এবং রাফাল যুদ্ধবিমান। (ছবি সৌজন্যে PTI)
 

Advertisement