
পাইথন। প্রতীকী ছবিPython : অসমের গুয়াহাটিতে ১৫ ফুট লম্বা এবং ৩৫ কেজি ওজনের একটি বিরাট আকারের অজগরের হদিশ মিলেছে। এই অজগরটি গুয়াহাটির ধারাপুরের একটি বাড়িতে ছিল। স্থানীয় লোকজনই উদ্ধার করে। বাড়িতে অজগর দেখে সকলে ভয় পেলেও, সাপটির কোনও ক্ষতি কেউ করেনি। লোকজন সঙ্গে সঙ্গে বিষয়টি বন দফতরকে জানায়। বন বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে ৩৫ কেজির বেশি ওজনের অজগরটিকে ধরে বাড়ি থেকে বের করে দেয়।

বিশালাকার এই অজগরটিকে দেখতে বাড়ির বাইরে ভিড় জমান অনেকে। স্থানীয় লোকজন অজগরটিকে বন দফতরের হাতে তুলে দেয়। অসমের ক্ষয়প্রাপ্ত বনাঞ্চলের কারণে, শহরের চারপাশে নিয়মিত অনেক সাপ এবং অজগর দেখা যাচ্ছে। গত মাসে হরিয়ানার ফরিদাবাদের একটি আবাসিক বাড়িতে ৭ ফুট লম্বা একটি অজগরের সন্ধান পাওয়ায় আলোড়ন সৃষ্টি হয়েছিল। বাড়ির বাথরুমের কলের মধ্যে অজগরটি মোড়ানো ছিল। বিষয়টি জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দফতরের দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে বাড়ি থেকে বের করে দেয়।
এই বছরের ফেব্রুয়ারিতে, উত্তরপ্রদেশের জালাউনের সরকারি মেডিকেল কলেজের কাছে একটি ১০ ফুট লম্বা অজগর দেখা গিয়েছিল। প্রথমে সবাই ভেবেছিল সাপটি মরে গেছে। কিন্তু নড়াচড়া শুরু করলেই লোকজন ভয় পেয়ে যায়। বিষয়টি বন বিভাগকে জানানো হয়। কিন্তু অভিযোগ, সেখান থেকে কেউ আসেনি। পরে সেখান থেকে পাইপ ভেদ করে চলে যায় অজগরটি চলে যায়।