30 Day Recharge Plan: এ বার ২৮ নয় ৩০ দিনের মোবাইল রিচার্জ প্ল্যান, বড় পদক্ষেপ মোদী সরকারের

আর ২৮ দিন নয়। এবার থেকে ৩০ দিনের জন্যই করা যাবে মোবাইল রিচার্জ। ফিরে এল সেই পুরনো নিয়ম। এমন নিয়ম লাগু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। বিষয়টা নিয়ে বিস্তারিত জানিয়েছে রাঘব চাড্ডা।

Advertisement
এ বার ২৮ নয় ৩০ দিনের মোবাইল রিচার্জ প্ল্যান, বড় পদক্ষেপ মোদী সরকারের ৩০ দিনের রিচার্জ প্ল্যান
হাইলাইটস
  • এবার থেকে ৩০ দিনের জন্যই করা যাবে মোবাইল রিচার্জ
  • ফিরে এল সেই পুরনো নিয়ম
  • এমন নিয়ম লাগু করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার

বেশ কয়েক বছর ধরে ৩০ দিনের মোবাইল রিচার্জ উঠেই গিয়েছে। এখন ২৮ দিনের রিচার্জ করি আমরা। আর এই সূক্ষ্ম হিসেবের জন্য বছরে ১২ বারের বদলে ১৩ বার রিচার্জ করতে হতো। আর তাতেই বেড়েছিল খরচ। যদিও এই সমস্যার সমাধান নিয়ে এসেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার থেকে আর ২৮ দিন নয়, বরং ৩০ দিনের রিচার্জ প্ল্যান আনতে চলেছে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি। এমন নতুন ফ্রেমওয়ার্ক বা ব্যবস্থার কথা জানিয়েছে TRAI বা টেলিকম রেগুলেটরি অথারিটি অব ইন্ডিয়া।

নতুন এই ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন রাঘব চড্ডা। তিনিই সংসদে রিচার্জ প্ল্যানের এই সমস্যা নিয়ে আওয়াজ তুলেছিলেন। আর রাঘব এবং সাধারণ মানুষের সেই দীর্ঘদিনের দাবি মেনে নিল সরকার। 

সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়েছেন রাঘব। তিনি জানিয়েছেন, এবার থেকে বছরে ১৩ বার নয়, ১২ বার রিচার্জ করতে হবে। কারণ, ২৮ দিনের বদলে এবার রিচার্জের মেয়াদ হচ্ছে ৩০ দিন। যার ফলে ১৩ বার রিচার্জ করার প্রয়োজন পড়বে না।

তিনি আরও জানান, নতুন নিয়ম আসছে। যার ফলে গ্রাহকেরা নিজেদের প্রয়োজন মাথায় রেখে প্ল্যান বেছে নিতে পারবেন। তাঁদের বাড়তি টাকা খরচ করতে হবে না। 

এছাড়া নতুন ব্যবস্থায় শুধুমাত্র ভয়েস কল, এসএমএস প্ল্যান ও বেসিক পরিষেবার মতো প্ল্যান নিয়ে আসার কথাও বলা হয়েছে। যার ফলে সাধারণ মানুষের মোবাইল খরচ অনেকটাই কমবে বলে আশা করা যায়। 

৩০ দিনের জন্য রিচার্জ
সোশ্যাল মিডিয়া এক্স-এ রাঘব চাড্ডা জানান, সরকার টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন, ২০২৬ লাগু করেছে। এই নয়া ব্যবস্থা সামনে আসার ফরে গ্রাহকদের সামনে রিচার্জের অনেক বিকল্প খুলে যাবে। 

তিনি জানান, এখন থেকে ২৮ দিনের বদলে ৩০ দিনের রিচার্জ প্ল্যান মিলবে। যার ফলে বছরে ১৩ বারের পরিবর্তে ১২ বার রিচার্জেই কাজ হবে। 

শুধু তাই নয়, এরপর থেকে যাঁদের ইন্টারনেট প্রয়োজন নেই, কিন্তু ভয়েস কল বা এসএমএস ব্যবহার করেন, তাঁদের জন্যও বিকল্প থাকবে বলে জানান তিনি। আর এই সব নিয়ম লাগু হলে যে মোবাইল রিচার্জের খরচ অনেকটাই কমবে, সেই কথা তো বলাই বাহুল্য। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement