হোমওয়ার্ক না করার শাস্তি, ৬ বছরের শিশুকে মারধর শিক্ষিকার; ঘটনাস্থলেই মৃত্যু

এদিকে স্কুলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই নিহতের পরিবার একটি ফোন পায়। সেই ফোন স্কুল থেকে করা হয়নি বলেই দাবি পরিবারের। শিশুটির বাবা জানান, দুপুরের দিকে তিনি ফোনে জানতে পারেন যে তাঁর ছেলের সঙ্গে কিছু একটা ঘটেছে।

Advertisement
হোমওয়ার্ক না করার শাস্তি, ৬ বছরের শিশুকে মারধর শিক্ষিকার; ঘটনাস্থলেই মৃত্যু স্কুলে শিশুর মৃত্যু
হাইলাইটস
  • ওই শিশুটি একটি লিটল গার্ডেন স্কুলের ছাত্র
  • নাম প্রণয় তেজা

শিক্ষিকার মারে ৬ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ। বিশাখাপত্তনমের একটি বেসরকারি স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য। মৃতের পরিবারের অভিযোগ, হোমওয়ার্ক না করার জন্য এক শিক্ষিকা শিশুটিকে লাঠি দিয়ে মারধর করেন। এরপরই সে জ্ঞান হারায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওই শিশুটি একটি লিটল গার্ডেন স্কুলের ছাত্র। নাম প্রণয় তেজা। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে। এদিকে শিশুটির মৃত্যুর খবর চাউর হতেই পরিবারের সদস্য ও আত্মীয়রা হাসপাতালে জড়ো হন। তাঁরা ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে প্রণয় সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই স্কুলে গিয়েছিল। সে সকালে ঘুম থেকে উঠেই স্কুলে যাওয়ার জন্য বায়না ধরে। 
প্রণয়ের বাবার কথায়, 'সকালে প্রায় ৮টার সময় আমার ছেলে ঘুম থেকে উঠে বলেছিল, ও স্কুলে যেতে চায়। স্কুলে যাওয়ার জন্য সে জেদ করছিল। প্রথমে আমরা তাকে পাঠাতে চাইনি। পরে দেখি যাক। কারণ, সামনেই পরীক্ষা এগিয়ে আসছে। তারপর ও স্কুলে চলে গেল।' 

এদিকে স্কুলে যাওয়ার কয়েক ঘণ্টা পরই নিহতের পরিবার একটি ফোন পায়। সেই ফোন স্কুল থেকে করা হয়নি বলেই দাবি পরিবারের। শিশুটির বাবা জানান, দুপুরের দিকে তিনি ফোনে জানতে পারেন যে তাঁর ছেলের সঙ্গে কিছু একটা ঘটেছে। তাঁর কথায়, 'স্কুল থেকে কেউ আমাকে ফোন করেনি। আমার শ্যালকের বাড়ির কাছাকাছি কাজ করা স্থানীয় কয়েকজন রান্নার কর্মী আমাকে ফোন করে বিষয়টি জানান।' 

এরপর শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি  করা হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, হাসপাতাল থেকে তাঁদের জানানো হয়, শিশুটি হাসপাতালে পৌঁছনোর প্রায় আধ ঘণ্টা আগেই মারা গিয়েছিল।

এরপর সেই শিশুর বাবা-মা স্কুলে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চান, সিসিটিভি ফুটেজ দেখেন। শিশুটির বাবা অভিযোগ করেন, ফুটেজে শিক্ষিকাকে শিশুটিকে লাঠি দিয়ে মারতে দেখা যায়। তাঁর কথায়, 'স্কুলের সিসিটিভি ফুটেজ দেখার সময় দেখা যায়, শিক্ষিকা ওকে ভয় দেখাচ্ছেন। তিনি লাঠি দিয়ে ওকে মারেন। ভয় ও আতঙ্কে ও সেখানেই জ্ঞান হারিয়ে শিক্ষিকার কোলে পড়ে যায়।' 

Advertisement

পুলিশ ইতিমধ্যেই FIR দায়ের করে তদন্ত শুরু করেছে। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।
 

POST A COMMENT
Advertisement