ভারতে প্রবেশ করল পাকিস্তানি ড্রোনআবার বাড়াবাড়ি শুরু করেছে পাকিস্তান। এবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে লাইন অব কন্ট্রোল বা এলওসি-এর কাছে একটি পাকিস্তানি ড্রোনের গতিবিধি লক্ষ করা গিয়েছে। এই গতিবিধি লক্ষ করে দিগওয়ারে উপস্থিত ভারতীয় সেনা। রবিবার সকালেই এই ঘটনা চোখে পড়ে তাঁদের। তারপরই দ্রুত প্রত্যুত্তর দেওয়া হয় সেনার তরফে।
কখন ঘটে এই ঘটনা?
যতদূর খবর, সকাল ৬টা ১০ মিনিটে পাকিস্তানি ড্রোন সীমানা পেরিয়ে ভারতে প্রবেশ করে। তারপরই সেটিকে লক্ষ্য করে গুলি চালায় সেনা। তখনই সেটি ফিরে চলে যায়।
সেনা আধিকারিকদের তরফে জানান হয়েছে, সেনার তরফে চালানো গুলি থেকে বেঁচে যায় ড্রোনটি। তারপর সেটি আকাশে উড়তে থাকে। ফিরে যায় পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে। আর গত তিনদিনে এটা দ্বিতীয়বার ঘটল। যার ফলে ভারতীয় সেনা ব্যবস্থা নিতে বাধ্য হল।
এই তো ২৭ তারিখ একটি পাকিস্তানি ড্রোন ভারতে প্রবেশ করেছিল। সেটাও চোখে পড়ে যায় ভারতীয় সেনার। দ্রুত অ্যাকশন নেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের এই ধরনের আচরণ নিয়ে নতুন করে ভাবার সময় চলে এসেছে। তারা ঠিক কী চাল দিচ্ছে, সেই অঙ্ক আগেভাগে বুঝে নেওয়া দরকার। কারণ, এই সব ড্রোনের মাধ্যমে অস্ত্র থেকে শুরু করে ড্রাগ পাচার করা সম্ভব।
যদিও আজকের এই ঘটনার পরই এলাকায় তল্লাশি শুরু করে দিয়েছে ভারতীয় সেনা। এই ড্রোন থেকে কোনও অস্ত্র ফেলা হয়েছে কি না, সেটাই বোঝার চেষ্টা চালানো হচ্ছে।
এছাড়া পুঞ্চ সেক্টর এবং বর্ডারেও এই ঘটনার পর সিকিউরিটি বাড়ানো হয়েছে। সেনা এবং অন্যান্য সিকিউরিটি ফোর্স মিলে নজরদারি বাড়িয়েছে। বর্ডারে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটা নিশ্চিত করার চেষ্টা চলছে।
এই প্রসঙ্গে বলি, বর্তমানে পাকিস্তানের সঙ্গে লড়াই করছে আফগানিস্তান। সেখানে লড়াই চলছে। রোজই মার খাচ্ছে আফগানিস্তানের কাছে। অন্যদিকে তারা ভারতের দিকে ড্রোন পাঠাচ্ছে। আর সেটাই চিন্তার বিষয়। তাদের চাল বুঝতে সমস্যা হচ্ছে। তাই এখন সতর্ক থাকছে ভারতীয় সেনা। তারা নজরদারি বাড়িয়ে দিয়েছে। বর্ডার অঞ্চলে চলছে তল্লাশি।