Bay of Bengal Cyclone: ২৪ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, দুর্যোগের পূর্বাভাস

ফের বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে সাইক্লোন। শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাসের শেষে। যার ফলে দুর্যোগ বাড়বে। ওদিকে আবার দেশে বর্ষা বিদায়ের পালাও শুরু হতে চলেছে। আবহাওয়ার লেটেস্ট আপডেট রইল।

Advertisement
২৪ থেকে ২৮ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, দুর্যোগের পূর্বাভাসবঙ্গোপসাগরে সাইক্লোন (ছবি: পিটিআই ও আইএমডি)
হাইলাইটস
  • ফের বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে সাইক্লোন
  • শক্তিশালী ঘূর্ণিঝড়ের দাপটে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাসের শেষে
  • ওদিকে আবার দেশে বর্ষা বিদায়ের পালাও শুরু হতে চলেছে

সেপ্টেম্বরের মাঝামাঝি চলে এসেছে। এমন পরিস্থিতিতে মনে হচ্ছিল ধীরে ধীরে দুর্বল হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কিন্তু সেই ধারণা আবার বদলে গিয়েছে আবহাওয়া বিশেষজ্ঞের। তাদের দাবি, বর্ষা বিদায়ের আগে ফের এক দফা ব্যাপক বৃষ্টি হতে পারে। কারণ, বঙ্গোপসাগরের উপর একটি ঘূণিঝড় তৈরির সম্ভাবনা প্রবল।

কবে তৈরি হচ্ছে সাইক্লোন?
নতুন পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা আরও শক্তিশালী ট্রপিকাল সাইক্লোন তৈরি হতে পারে। এর জেরে পূর্ব ও মধ্য ভারতের বেশ কিছু অংশে ফের ভীষণ বৃষ্টি হবে। এমনকী ভিজতে পারে পশ্চিমবঙ্গ।

যদিও এই মুহূর্তে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি তৈরি হবে কি না, তৈরি হলেও সেটা কতটা শক্তিশালী হবে এবং এর গতিপথ কী হবে। 

তবে বর্তমান মডেলগুলির এই বিষয়ে একটা পূর্বাভাস দিয়েছে। সেই মডেল দেখে বিজ্ঞানীদের অনুমান, সিস্টেমটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশার দিকে যেতে পারে। তারপর সেটি দক্ষিণ ছত্তীসগঢ় এবং বিহারের কিছু অংশের উপর দিয়ে এগিয়ে যাবে। এরপর গতিপথ পরিবর্তন করতে পারে সিস্টেমটি। সেটা উত্তর-পূর্ব ভারতের দিকে বাঁক নিতে পারে। আর এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের জন্যই বর্ষার একদম শেষ পর্যায়ে দেশের বিস্তীর্ণ এলাকায় বাম্পার বৃষ্টিপাত হতে পারে।


আবহাওয়া মডেল কী বলছে?
২৬ সেপ্টেম্বরের সর্বশেষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফোরকাস্টিং সিস্টেম (এআইএসএফ) মডেলের পূর্বাভাস অনুযায়ী, এই অঞ্চলের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ ব্যবস্থা দেখা যাচ্ছে। 

এই মডেল বলছে, সিস্টেমটির কেন্দ্রের কাছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামিদিনে এই সিস্টেমের অবস্থান বদলে যেতে পারে। এমনকী এর শক্তিও বদলে যেতে পারে।

তাই আবহাওয়াবিদরা জানিয়েছেন, এখনই এই সিস্টেম নিয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে না। এরপরও নানা বদল হতে পারে। এক্ষেত্রে সম্ভাব্য সিস্টেমটি তৈরি হতে শুরু করলে পরিস্থিতি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Advertisement

কোথায় কোথায় তুমুল বৃষ্টি?
আবহাওয়াবিদদের পূর্বাভাস, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে মাসের শেষের দিকে ফের বর্ষার অ্যাক্টিভিটি বাড়তে পারে। তবে উত্তর-পশ্চিম ভারতের পরিস্থিতি একেবারেই অন্যরকম হতে পারে।

২৫ সেপ্টেম্বরের পর উত্তর-পশ্চিম ভারতের উপর একটি শক্তিশালী অ্যান্টিসাইক্লোন তৈরি হতে পারে। এটি উত্তর আরব সাগর পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা ।

এই ধরনের বায়ুপ্রবাহের ফলে উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে শুষ্ক আবহাওয়া তৈরি হতে পারে। পাশাপাশি ওই অঞ্চলগুলি থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় প্রক্রিয়াও দ্রুততর হতে পারে।

কবে থেকে বর্ষা বিদায়?
চলতি বছরে বর্ষা বিদায়ের প্রক্রিয়া ১৫ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে শুরু হতে পারে। এটা উত্তর-পশ্চিম রাজস্থান থেকেই শুরু হবে। এটিই হবে বর্ষার বিদায়ের প্রথম বড় ধাপ।
 

 

POST A COMMENT
Advertisement