Abhijeet Dipke : কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা দীপকের, দেশবাসীকে যোগ দেওয়ার আহ্বান

দিল্লি পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, অজিঙ্ক্য শিন্দে-সহ ককরোচ জনতা পার্টির মোট ১৪ জন সদস্য যন্তর মন্তরে পৌঁছেছিলেন।

Advertisement
দিল্লিতে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা দীপকের, দেশবাসীকে যোগ দেওয়ার আহ্বান  অভিজিৎ দীপকে
হাইলাইটস
  • দিল্লির বাইরে থাকা মানুষদেরও নিজেদের শহরে তেরঙ্গা মার্চ করার আহ্বান জানিয়েছেন তিনি
  • অভিজিতের কথায়, যাঁরা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজেদের শহরে সন্ধ্যায় পতাকা নিয়ে মার্চ করুন

কেবল জাতীয় পতাকা ওড়ানোর জন্যই সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জেলে পাঠানো হয়েছে, এমনই অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রতিবাদে আগামী ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে দেশজুড়ে মানুষকে এই কর্মসূচিতে যোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, যাঁরা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজেদের শহরে তেরঙা মার্চ করুন।

একটি ভিডিয়ো প্রকাশ করে অভিজিৎ দীপকে জানিয়েছেন, ১৬ অক্টোবর বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা নিয়ে জমায়েত হওয়ার কথা। সেখানে পতাকা ওড়ানোর পাশাপাশি জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়, সেই বার্তাও দিতে চান তাঁরা।

'জেলে যাওয়ার ভয় নেই, তেরঙা ওড়াবই'

ভিডিয়োতে অভিজিৎ বলেন, 'আপনারা জানেন, শুধু তেরঙা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে পাঠানো হয়েছে। সমস্ত দেশপ্রেমী এবং যাঁরা তেরঙাকে ভালোবাসেন, তাঁদের কাছে আমার আবেদন, ১৬ অক্টোবর বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙ্গা নিয়ে পৌঁছে যান। সেখানে আমরা জাতীয় পতাকা ওড়াব এবং জানিয়ে দেব, তেরঙা ওড়ানো কোনও অপরাধ নয়।' 

দিল্লির বাইরে থাকা মানুষদেরও নিজেদের শহরে তেরঙ্গা মার্চ করার আহ্বান জানিয়েছেন তিনি। অভিজিতের কথায়, যাঁরা দিল্লিতে আসতে পারবেন না, তাঁরা নিজেদের শহরে সন্ধ্যায় পতাকা নিয়ে মার্চ করুন। অভিজিৎ আরও বলেন, এই কর্মসূচির পর তাঁকেও জেলে পাঠানো হতে পারে। তবে তা নিয়ে তিনি চিন্তিত নন। তাঁর বক্তব্য, জাতীয় পতাকা তাঁর গর্ব এবং তিনি পতাকা ওড়াবেনই।

১৩ অক্টোবরের ঘটনা কী?

দিল্লি পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, অজিঙ্ক্য শিন্দে-সহ ককরোচ জনতা পার্টির মোট ১৪ জন সদস্য যন্তর মন্তরে পৌঁছেছিলেন। পুলিশের দাবি, যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে তালিকা থেকে বাদ দেওয়ার পর তাঁরা একটি বেসরকারি চত্বরের মধ্যে দিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেন।

Advertisement

পুলিশের দাবি, তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করা হলে তাঁরা পুলিশের কাজে বাধা দেন। এর পরেই ১৪ জনকে আটক করা হয়। উল্লেখ্য, সম্প্রতি জন্তর মন্তরকে প্রতিবাদের জন্য নির্ধারিত স্থানের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দুটি এফআইআর দায়ের পুলিশের

এই ঘটনায় দুটি পৃথক এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম এফআইআরটি কনট প্লেস থানায় দায়ের করা হয়েছে। এফআইআর নম্বর ২৮৯/২৬। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩(এ), ৩৩২ এবং ৬১(২) ধারায় মামলা দায়ের হয়েছে।

দ্বিতীয় এফআইআরটি দায়ের হয়েছে সংসদ মার্গ থানায়। তার নম্বর ১২৮/২৬। এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ২২১, ১১৫(২), ১৩২, ১২১(১) এবং ৩(৫) ধারা যুক্ত করা হয়েছে। দুটি এফআইআরই ১৩ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

POST A COMMENT
Advertisement