Saurav Das, Abhijit Dipke আর Ashutosh Ranka এর বিরুদ্ধে কী কী ধারায় কেস?

শিবাজি পার্কে বিক্ষোভ। সেই ঘটনাকে কেন্দ্র করে দায়ের এফআইআর। কেন্দ্র ও পুলিশের কাছে জবাব চেয়েছে আদালত। সবমিলিয়ে সিজেপির তিন নেতার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারির ঘটনা ঘিরে নতুন করে চর্চা শুরু।

Advertisement
Saurav Das, Abhijit Dipke আর Ashutosh Ranka এর বিরুদ্ধে কী কী ধারায় কেস?সিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা।
হাইলাইটস
  • সিজেপি নেতাদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার।
  • ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার নামে লুক আউট সার্কুলার (LOC) জারি করল মুম্বই পুলিশ। মুম্বইয়ের শিবাজি পার্কে গত ২ অক্টোবরের একটি বিক্ষোভকে কেন্দ্র করে এই পদক্ষেপ। ওই বিক্ষোভে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন সিজেপি নেতারা। পুলিশ ওই কর্মসূচির অনুমতি দেয়নি। তা সত্ত্বেও বিক্ষোভ দেখানো হয়। দায়ের করা হয় এফআইআর। এবার দলের তিন নেতার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি করা হল। পাশাপাশি ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

লুক আউট সার্কুলার জারি হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিদেশযাত্রার উপর নজরদারি চালানো হয়। প্রয়োজনে বিমানবন্দরেও তাঁকে আটকে দেওয়া হতে পারে। দিন কয়েক আগে ব্রিটেনে যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে পৌঁছলেও সৌরভ দাসকে আটকে দেওয়া হয়েছিল। অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়নের একটি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু ২৪ নভেম্বর বিমানে ওঠার আগে অভিবাসন দফতরের আধিকারিকেরা তাঁকে আটকে দেন।

সৌরভের প্রতিক্রিয়া

সৌরভের দাবি, বিমানবন্দরেই প্রথম জানতে পারেন যে তাঁর পাসপোর্ট ফ্ল্যাগ করা হয়েছে। এরপরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। ২৬ নভেম্বর মামলার শুনানিতে কেন্দ্রীয় সরকার জানায়, সৌরভের পাসপোর্ট বাতিল করা হয়নি। সরকারের দাবি, তাঁর নথিপত্রে পড়াশোনা, ঠিকানা এবং বাবা-মা সংক্রান্ত তথ্যের মধ্যে কিছু অসঙ্গতি ছিল। সেই কারণেই তাঁকে বিদেশযাত্রা করতে দেওয়া হয়নি। ৩০ নভেম্বরের মধ্যে কারণ দর্শানোর নোটিসের জবাব দিতেও বলা হয়েছিল তাঁকে। তবে জবাব জমা দেওয়ার পরিবর্তে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন।

সৌরভের আইনজীবী প্রশ্ন তোলেন, লুক আউট সার্কুলার জারি হওয়ার বিষয়টি না জানিয়ে কীভাবে বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হল? এই ঘটনায় কেন্দ্র, পুলিশ এবং সংশ্লিষ্ট আধিকারিকদের নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

কী কী ধারায় মামলা?

এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ এবং ২২৩ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ১৮৯ ধারা বেআইনি জমায়েত সংক্রান্ত। অন্যদিকে ২২৩ ধারা সরকারি আধিকারিকের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত। এছাড়াও মহারাষ্ট্র পুলিশ আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে। এই মামলাতেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি হয়েছে। সৌরভ দাসের বিরুদ্ধেও এর আগে একই ধরনের সার্কুলার জারি করেছিল মুম্বই পুলিশ।

Advertisement

আগামী ৯ ডিসেম্বরের শুনানিতে এই পদক্ষেপের সপক্ষে সরকার কী যুক্তি দেয় এবং আদালত কী অবস্থান নেয়, সে দিকেই থাকবে নজরসি।

TAGS:
POST A COMMENT
Advertisement