Yusuf Pathan: ইউসুফকে বরোদার বিতর্কিত প্লট গিফট গুজরাত সরকারের, TMC ছেড়ে NCPI যাওয়ার পুরস্কার?

বাড়ির লাগোয়া সরকারি জমির দখল নিতে পাঠানের আর কোনও বাধা থাকবে কি না, সেটা চূড়ান্ত অনুমোদনের উপরই নির্ভর করছে। যদিও ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে অনুমোদন চলে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে এনসিপিআই যাওয়ার পরই তাঁর বাড়ির জমির সমস্যা মেটার পথে। আর এটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement
ইউসুফকে বরোদার বিতর্কিত প্লট গিফট গুজরাত সরকারের, TMC ছেড়ে NCPI যাওয়ার পুরস্কার?লোকসভা এমপি ইউসুফ পঠান
হাইলাইটস
  • বাড়ির লাগোয়া সরকারি জমির দখল নিতে পাঠানের আর কোনও বাধা থাকবে কি না, সেটা চূড়ান্ত অনুমোদনের উপরই নির্ভর করছে
  • যদিও ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে অনুমোদন চলে এসেছে
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে এনসিপিআই যাওয়ার পরই তাঁর বাড়ির জমির সমস্যা মেটার পথে

গুজরাতে বাড়ির জমি নিয়ে সমস্যায় ছিলেন লোকসভা সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তবে এবার সেই জটিলতা মিটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। কারণ, গুজরাত সরকার বরোদায় ৯৭৮ বর্গমিটারের একটি বিতর্কিত জমি লোকসভা সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে বরাদ্দ করার অনুমোদন দিয়েছে। এই বিষয়ে শহরের স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। 

তবে বাড়ির লাগোয়া সরকারি জমির দখল নিতে পাঠানের আর কোনও বাধা থাকবে কি না, সেটা চূড়ান্ত অনুমোদনের উপরই নির্ভর করছে। যদিও ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে অনুমোদন চলে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ছেড়ে এনসিপিআই যাওয়ার পরই তাঁর বাড়ির জমির সমস্যা মেটার পথে। আর এটা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আসলে ২০২৬ ভোটে ভরাডুবির পর ভেঙে খান খান হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই দলের ১৯ জন বিদ্রোহী সাংসদের সঙ্গে ইউসুফ পাঠান এনসিপিআই-তে যোগ দিয়েছেন। আর ঠিক তার কয়েক মাস পর এই পদক্ষেপ করেছে গুজরাত সরকার।

পশ্চিমবঙ্গের বহরমপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের গুজরাতের টান্ডালজা এলাকার বাড়ির কাছে ওই জমি বরাদ্দের প্রক্রিয়া ১৪ বছর পর ফের শুরু হয়েছে। ৯৭৮ বর্গমিটারের এই জমির চূড়ান্ত মূল্য ধার্য করা হয়েছে আনুমানিক ২০.৫৩ কোটি টাকা। প্রতি বর্গমিটারের দাম ধরা হয়েছে ২.১০ লক্ষ টাকা।

নিলামের জন্য জমিটির বেস প্রাইস (আপসেট ভ্যালু) নির্ধারণ করার পর ইউসুফ পাঠানকে জমি বরাদ্দ দেওয়ার প্রস্তাব বরোদা পুরনিগমের স্ট্যান্ডিং কমিটির সামনে পেশ করা হবে।

 

POST A COMMENT
Advertisement