Nitin Gadkari Agenda Aajtak 2024: 'সংসদ চালানো শাসক ও বিরোধী দুপক্ষেরই দায়িত্ব', সুষ্ঠু অধিবেশনের পক্ষে সওয়াল নিতিনের

ইউপিএ সরকারের জমানায় বিজেপি দাবি করেছিল, সংসদের কাজকর্মে বাধা দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। সংসদ পরিচালনার দায়িত্ব ক্ষমতাসীন দলের, বিরোধী দলের নয়। আপনি কি মনে করেন সেটা ব্যুমেরাং হয়ে গিয়েছে? এই প্রশ্নে গডকড়ি বলেন,'সংসদ চালানোর দায়িত্ব দুই দলেরই'।

Advertisement
'সংসদ চালানো শাসক ও বিরোধী দুপক্ষেরই দায়িত্ব', সুষ্ঠু অধিবেশনের পক্ষে সওয়াল নিতিনেরনিতিন গডকড়ি

সংসদে বিরোধীদের হাঙ্গামা এবং উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি। তাঁর মতে,'বিরোধী ও শাসক দল দু'পক্ষেরই দায়িত্ব সংসদ চালানো'। জাতীয় সড়ক সম্প্রসারণ এবং নির্বাচনে বিরোধীদের  'ফ্রি' দেওয়ার প্রতিশ্রুতি নিয়েও মুখ খুলেছেন। 

ইউপিএ সরকারের জমানায় বিজেপি দাবি করেছিল, সংসদের কাজকর্মে বাধা দেওয়া গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। সংসদ পরিচালনার দায়িত্ব ক্ষমতাসীন দলের, বিরোধী দলের নয়। আপনি কি মনে করেন সেটা ব্যুমেরাং হয়ে গিয়েছে? এই প্রশ্নে গডকড়ি বলেন,'সংসদ চালানোর দায়িত্ব দুই দলেরই'।

উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কী বললেন গড়কড়ি? 

৭২ বছরে প্রথমবারের মতো উপরাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,'এটা দুর্ভাগ্যজনক। অনাস্থা প্রস্তাবের কোনও ভিত্তি নেই'।

'বটেঙ্গে তো কটেঙ্গে' কেন শোনা গেল না?

গডকড়ির মুখে কখনও শোনা যায়নি,'বটেঙ্গে তো কটেঙ্গে' । আপনি কখনও 'বটেঙ্গে তো কটেঙ্গে'  বলেননি, তাও সাধারণ মানুষ আপনার কথা গুরুত্ব দিয়ে শোনে। এনিয়ে তিনি বলেন,'পছন্দ জনগণের। মানুষ যদি বলে যে তারা পপ শুনতে চায়, তাহলে রাস্তার মোড়ে মোড়ে পপ গায়কের জন্ম হবে। সাধারণ মানুষ শাস্ত্রীয় সঙ্গীত শুনলে চাইলে লাখো লাখো শাস্ত্রীয় গায়ক তৈরি হবে। এটা সাধারণ মানুষের পছন্দের উপর নির্ভর করে'।

তিনি যোগ করেন,'আমরা যদি সভায় ভালো ও গঠনমূলক কথা বলি, মানুষ বলবে বিরোধী দল দুর্বল। স্পিকারের চেয়ার নিলে বলা হবে গণতন্ত্রে এটা কাম্য নয়। আমরা একটি সেতু উদ্বোধনের জন্য বাজপেয়ীজিকে ডেকেছিলাম। বাজপেয়ীজি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, মর্যাদার মধ্যে থেকে কি বিরোধিতা করা যায় না?'

POST A COMMENT
Advertisement