প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীভারতে AI-র বর্তমান ও ভবিষ্যতের দিশা দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। AI নিয়ে মানুষের মনে ভীতি প্রসঙ্গে তিনি বক্তব্য রাখেন। ভারতের অগ্রগতিতে AI কী প্রভাব ফেলছে, ভবিষ্যত নিয়ে কী ভাবা হচ্ছে এই প্রসঙ্গে বক্তব্য রাখেন। বুধবার ইন্ডিয়া AI ইমপ্যাক্ট সামিটে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির ভারত মণ্ডপম "ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬" অনুষ্ঠিত হয়।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, 'বিশ্বের সবচেয়ে বড় এআই সামিট আয়োজন করছে ভারত। মানব ইতিহাসে কিছু শতাব্দী অন্তর একটি করে টার্নিং পয়েন্ট আসে। সেখান থেকেই বিকাশের গতি বাড়ে। কাজ করা, চিন্তাভাবনার ধরন বদলে যায়। যখন পাথর থেকে প্রথম আগুন বেরিয়েছিল, কেউ ভাবতে পারেনি, ওই আগুনই মানব সভ্যতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স মানব সভ্যতার ইতিহাসে এমনই ট্রান্সফর্মেশন। আমরা যা দেখছি, তা শুধু শুরুর সঙ্কেত। মানুষের সামর্থকে কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। অতীতে নতুন প্রযুক্তির প্রভাব পেতে কয়েক দশক লেগে যেত। তাই আমাদের ভিশন যেমন বড় রাখতে হবে, তেমনই দায়িত্বশীলও হতে হবে। আমাদের মাথায় রাখতে হবে, আগামী প্রজন্মের হাতে আমরা এআই-কে কীভাবে তুলে দেব। এই রকম মুহূর্তের মানবসভ্যতা অতীতেও সম্মুখীন হয়েছে। যেমন পরমাণু শক্তি। ইতিবাচক ও নেতিবাচক, দুটি দিকই রয়েছে। এআই-কে হিউম্যান সেন্ট্রিক ও সংবেদনশীল কীভাবে বানানো যায়, এটাই এই সামিটের মূল উদ্দেশ্য।'
#WATCH | Delhi: At the #IndiaAIImpactSummit2026, Prime Minister Narendra Modi says, "... Decades ago, when the internet started, no one could have imagined how many jobs it would create. The same is true for AI. Today, it is difficult to imagine what kind of jobs will be created… pic.twitter.com/7hy0U0CLU4
— ANI (@ANI) February 19, 2026
মোদীর কথায়, 'AI-কে গণতান্ত্রিক ভাবে ব্যবহার করতে হবে। একে ক্ষমতায়নের মাধ্যম হিসেবে বানাতে হবে। এআই-এর কম্যান্ড মানুষের হাতে রাখতে হবে। জিপিএস আমাদের রাস্তা দেখায়, কিন্তু আমরা কোন দিকে যাবো, তা আমরাই ঠিক করি। এআই আজ আমরা যেভাবে ব্যবহার করব, তেমনই আমাদের ভবিষ্যত্ নির্ধারিত হবে।'
#WATCH | Delhi: At the #IndiaAIImpactSummit2026, Prime Minister Narendra Modi says, "Today at the New Delhi AI Impact Summit, I present the MANAV Vision for AI. MANAV means human, and MANAV Vision says M- moral and ethical systems: AI should be based on ethical guidance. A-… pic.twitter.com/KR3rz8pGet
— ANI (@ANI) February 19, 2026
তিনি বলেন, "AI-কে সর্বজন হিতায়ে, সর্বজন সুখায়ে- এটাই আমাদের বেঞ্চমার্ক। AI-কে নিয়ন্ত্রণে রেখে মুক্ত ভাবে ব্যবহার করতে হবে। আমরা AI-কে যেখানে নিয়ে যাব, সেভাবেই আমাদের ভবিষ্যৎ তৈরি হবে।" AI আমাদের কাজকে আরো সহজ ও সুন্দর করবে। এটি নতুন ইন্ডাস্ট্রির জন্যও উপকারী হবে।
#WATCH | Delhi: At the #IndiaAIImpactSummit2026, Prime Minister Narendra Modi says, "We have to be more cautious regarding children's safety...The AI space should also be child safe and family guided..."
— ANI (@ANI) February 19, 2026
(Source: DD News) pic.twitter.com/nMiBPnV7q0
ডিপফেক অস্থিরতা আনছে। মোদী বললেন, 'আমরা এমন একটি যুগে প্রবেশ করছি, যেখানে মানুষ ও কৃত্তিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করবে। আমাদের কাজ আরও সহজ হবে। সিদ্ধান্ত নিতে আরও সুবিধা হবে। আমরা সবাই একসঙ্গে যদি এগিয়ে যাই, এআই পুরো মানবসভ্যতাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে। পারদর্শিতাই সবচেয়ে বড় সুরক্ষা। কিছু দেশ ও কোম্পানি মনে করে, এআই একটি স্ট্র্যাটেজিক সম্পত্তি। কিন্তু ভারত মনে করে, এআই তখনই দুনিয়ার লাভদায়ক হবে,যখন দেশের যুবসম্প্রদায়কে একে দায়িত্বশীল ভাবে ব্যবহার করার ট্রেনিং দেওয়া হবে। ডিজিটাল বিশ্বে কন্টেন্টেও অথেন্টিসিটি লেবেল হওয়া উচিত, যাতে মানুষ বুঝতে পারে, কোনটি আসল ও কোনটি এআই দিয়ে তৈরি।'
PM মোদী AI নিয়ে ভীতি কাটানোর বিষয়ে তাত্পর্যপূর্ণ বার্তা দিলেন। বললেন, আজ দুনিয়ায় দু'ধরনের মানুষ রয়েছেন, একাংশ মনে করেন, এআই ভয়ের বিষয়। আরেকাংশ এআই-কে ভাগ্য হিসেবে দেখে। ভারত এআই-কে ভবিষ্যত্ হিসেবে দেখে। এই সামিটে তিন ভারতীয় কোম্পানি নিজেদের এআই মডেল ও অ্যাপ লঞ্চ করেছে।