Airline Seat Selection Rule: প্লেনে পছন্দের সিট পেতে বাড়তি চার্জ দিতে হবে না, বড় স্বস্তি দিল মোদী সরকার

দেশের বিমান যাত্রীদের দারুণ খবর দিল মোদী সরকার। এখন থেকে আর নিজের পছন্দের সিট বুক করার জন্য আলাদা করে কোনও চার্জ দিতে হবে না। এমনই নতুন নিয়ম লাগু করল মোদী সরকার। আর তাতেই খুশির হাওয়া যাত্রী মহলে।

Advertisement
প্লেনে পছন্দের সিট পেতে বাড়তি চার্জ দিতে হবে না, বড় স্বস্তি দিল মোদী সরকারবিমানের সিট বেছে নেওয়া
হাইলাইটস
  • দেশের বিমান যাত্রীদের দারুণ খবর দিল মোদী সরকার
  • এখন থেকে আর নিজের পছন্দের সিট বুক করার জন্য আলাদা করে কোনও চার্জ দিতে হবে না
  • এমনই নতুন নিয়ম লাগু করল মোদী সরকার

দেশের বিমান যাত্রীদের দারুণ খবর দিল মোদী সরকার। এখন থেকে আর নিজের পছন্দের সিট বুক করার জন্য আলাদা করে কোনও চার্জ দিতে হবে না। এমনই নতুন নিয়ম লাগু করল মোদী সরকার। আর তাতেই খুশির হাওয়া যাত্রী মহলে।

অসামরিক বিমান মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে, এখন থেকে প্লেনের মোটামুটি ৬০ শতাংশ সিট বিনামূল্যে বেছে নেওয়ার জন্য খোলা রাখতে হবে। এর সহজ অর্থ করলে দাঁড়ায়, এই ৬০ শতাংশ সিটের মধ্যে থেকে নিজের জন্য কোনও একটি বেছে নিতে চাইলে আপনাকে আর আলাদা করে টাকা দিতে হবে না। ওয়েব চেক-ইন করার সময়ই আপনি অনায়াসে নিজের পছন্দের সিট বুক করে নিতে পারবেন। আর এটাই বড় রেহাই। 

সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, যাত্রীদের পরিষেবা খরচ কমাতে চায় অসামরিক বিমান মন্ত্রক। তাই তারা সব এয়ারলাইন্সকে নির্দেশ দিয়েছে যেন ৬০ শতাংশ সিট বুক করার ক্ষেত্রে টাকা না নেওয়া হয়। এগুলি থেকে যেন যাত্রীরা বিনামূল্যেই সিট বেছে নিতে পারেন। 

আগে কী নিয়ম ছিল? 
এতদিন পর্যন্ত ওয়েব চেক-ইন করার সময় অনেক বিমান সংস্থাই যাত্রীদের পছন্দের সিট বেছে নেওয়ার ক্ষেত্রে আলাদা করে টাকা চার্জ করত। ধরুন আপনি পিছনের দিকে বসতে চান বা জানালার ধারে সিট চান। আর সেই সিটটা নিতে চাইলেই এতদিন বাড়তি গ্যাঁটের কড়ি খরচ করার প্রয়োজন পড়ত। 

এই নিয়ম নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভও বাড়ছিল। আর এই বিষয়টা বুঝে ফেলে ভারত সরকার। সেই মতো নতুন নির্দেশ জারি করল তারা।

এখন থেকে একটি বিমানে যত সিট রয়েছে, তার মধ্যে অন্তত ৬০ শতাংশ ফ্রি রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ ধরুন একটি বিমানে ১০০টি সিট রয়েছে। সেক্ষেত্রে ৬০টির মতো এমন আসন রয়েছে, যেগুলি ফ্রিতে বেছে নেওয়া যাবে। অর্থাৎ এই ৬০ শতাংশ সিটের মধ্যে কোনও একটি বা একাধিক সিট বেছে নিলেও টাকা খরচ করতে হবে না। 

Advertisement

যদিও বাকি যে ৪০ শতাংশ সিট থাকবে বিমানে, সেগুলির মধ্যে থেকে বেছে নিতে চাইলে অবশ্য কিছু টাকা খরচ করতেই হবে। সেটা যাঁরা পারবেন, তাঁরা করবেন।

দাম বেড়েছে জ্বালানির
মাথায় রাখতে হবে, ইতিমধ্যেই বিমানের তেলের দাম বেড়েছে। যার ফলে বৃদ্ধি পয়েছে অপারেটিং কস্ট বলে দাবি করেছে বিমানসংস্থাগুলি। সেই মতো তারা ভাড়াও বাড়িয়েছে। বসিয়েছে জ্বালানি শুল্ক। এমতাবস্থায় সিট বুকিং ফ্রি করে আদতে যাত্রীদেরই সুবিধা করে দিল সরকার। 


 

POST A COMMENT
Advertisement