Arunachal Pradesh Helicopter Crash: এবার অরুণাচলে ভেঙে পড়ল সেনার কপ্টার, চলছে উদ্ধারকাজ

Arunachal Pradesh Helicopter Crash: অরুণাচল প্রদেশে ফের সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনা। শুক্রবার সিয়াং জেলায় সিংগিং গ্রামের কাছে সেনাবাহিনীর হেলিকপ্টারটি ভেঙে পড়ে। এই জায়গাটি টুটিং সদর দফতর থেকে ২৫ কিমি দূরে অবস্থিত।

Advertisement
এবার অরুণাচলে ভেঙে পড়ল সেনার কপ্টার, চলছে উদ্ধারকাজঅরুণাচল প্রদেশে দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর হেলিকপ্টার
হাইলাইটস
  • অরুণাচল প্রদেশে ফের সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনা
  • শুক্রবার সিয়াং জেলায় সিংগিং গ্রামের কাছে সেনাবাহিনীর হেলিকপ্টারটি ভেঙে পড়ে
  • এই জায়গাটি টুটিং সদর দফতর থেকে ২৫ কিমি দূরে অবস্থিত

Arunachal Pradesh Helicopter Crash: অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh) ফের সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনা। শুক্রবার সিয়াং জেলায় সিংগিং গ্রামের কাছে সেনাবাহিনীর হেলিকপ্টারটি ভেঙে (Helicopter Crash) পড়ে। এই জায়গাটি টুটিং সদর দফতর থেকে ২৫ কিমি দূরে অবস্থিত। গুয়াহাটি ডিফেন্স পিআর-এর মতে, টুটিং থেকে ২৫ কিলোমিটার দূরে সিংগিং গ্রামের কাছে এই আর্মি হেলিকপ্টারটি ভেঙে পড়ে। যেখানে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি সড়কপথের সঙ্গে সংযুক্ত নয়। তড়িঘড়ি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।

চলছে তল্লাশি অভিযান। এটি রুদ্র সেনাবাহিনীর একটি অ্যাটাক হেলিকপ্টার। ভারতীয় সেনাবাহিনীর জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) তৈরি করা হেলিকপ্টার। লাইটওয়েট ধ্রুব হেলিকপ্টারের ওয়েপন সিস্টেম ইন্টিগ্রেটেড (WSI) Mk-IV সংস্করণ এটি।

কিছুদিন আগেই ৫ অক্টোবর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের কাছে সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার ভেঙে পড়ে। হেলিকপ্টারটিতে দু'জন পাইলট ছিলেন, যার মধ্যে একজন পাইলট লেফটেন্যান্ট কর্নেল সৌরভ যাদব শহীদ হন। আশঙ্কাজনক অবস্থায় নিকটস্থ সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল দ্বিতীয় পাইলটকে।

গত বছর সিডিএস বিপিন রাওয়াতের হেলিকপ্টার ভেঙে পড়ে
গত বছরের ডিসেম্বরে, তামিলনাড়ুর কুনুরে প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ে। হেলিকপ্টারে বিপিন রাওয়াতের স্ত্রী, কর্মীরা সহ মোট ১৪ জন উপস্থিত ছিলেন। সকলেই মারা যান। খারাপ আবহাওয়া থাকার কারণে বিমানটি ভেঙে পড়ে। একটি অনুষ্ঠানে যোগ দিতে তামিলনাড়ুর ওয়েলিংটন যাচ্ছিলেন। সেসময়ই ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করে গোটা দেশ।

POST A COMMENT
Advertisement