Arvind Kejriwal: এটাই কেজরিওয়ালের 'শিশমহল ২'? BJP-র কটাক্ষ 'দিল্লির রহমান ডাকাইত'

দিল্লির উপমুখ্যমন্ত্রী পরবেশ ভার্মা অরবিন্দ কেজরিওয়ালকে 'দিল্লির রহমান ডাকাইত' বলে তীব্র কটাক্ষ করেন। একইসঙ্গে তাঁর 'শিশমহল ২'-এর ছবিও প্রকাশ্যে আনেন। এই বাংলোতেই এখন কেজরিওয়াল থাকেন বলে দাবি BJP-র।

Advertisement
এটাই কেজরিওয়ালের 'শিশমহল ২'? BJP-র কটাক্ষ 'দিল্লির রহমান ডাকাইত'অরবিন্দ কেজরিওয়াল, BJP-র দাবি করা শিশমহল (ইনসেটে)
হাইলাইটস
  • কেজরিওয়ালকে 'দিল্লির রহমান ডাকাইত' বলে তীব্র কটাক্ষ
  • তাঁর 'শিশমহল ২'-এর ছবিও প্রকাশ্যে আনল BJP
  • সেই বাংলোতেই এখন কেজরিওয়াল থাকেন বলে দাবি BJP-র

দিল্লির উপমুখ্যমন্ত্রী এবং BJP নেতা পরবেশ ভার্মা শনিবার তীব্র আক্রমণ শানিয়ে অরবিন্দ কেজরিওয়ালকে 'দিল্লির রহমান ডাকাইত' বলেন। তাঁর অভিযোগ, কেজরিওয়াল আরও একটি 'শিশমহল' তৈরি করেছেন। 

একটি প্রেস কনফারেন্সে পরবেশ ভার্মা এই 'শিশমহল ২' দেখান এবং কেজরিওয়ালের ঘোরতর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, 'আগে সরল জীবনযাপনের কথা বললেও বর্তমানে কেজরিওয়াল বিলাসবহুল জীবন কাটান। দিল্লির রহমান ডাকাইত দিল্লির শিশমহল ২-তে থাকেন।' তিনি আরও বলেন, 'দিল্লির ভোটারদের কাছে পরাজিত হওয়ার পর কেজরিওয়াল পঞ্জাবে মনোনীবেশ করেছেন। দিল্লির ভোটাররা এই রহমান ডাকাতকে হারিয়ে দিয়েছে। ভগবন্ত মানও চিন্তায় রয়েছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বাসভবনের আশেপাশের বেশ কয়েকটি সরকারি বাড়ি আম আদমি পার্টির নেতারা দখল করে রেখেছেন। এর মধ্যে রয়েছেন কেজরিওয়াল, প্রাক্তন দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।'

দিল্লির প্রসঙ্গে পরবেশ ভার্মা কেজরিওয়ালের সাম্প্রতিক ৯৫ নম্বর লোধি এস্টেটের সরকারি বাংলোতে ওঠার বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, 'কাল উনি ৯৫ নম্বর লোধি এস্টেটে শিফ্ট করেছেন। যিনি বলতেন, সাধারণ মানুষের মতো থাকবেন, এই তার নমুনা? আমি যখন আগের শিশমহলে গিয়েছিলাম, ভাবতেই পারিনি, এত বিলাসবহুল বাড়িতে কারও কীভাবে রাতে ঘুম আসে! কেজরিওয়াল আগে বলেছিলেন তিনি সরকারি বাড়ি নেবেন না, কিন্তু পরে একটি বাংলো নিয়ে নিলেন এবং সেটিকে BJP-র ভাষায় শিশমহলে রূপান্তরিত করেন।'

এদিকে, আরবিন্দ কেজরিওয়ালের আপ শুক্রবারই জোর ধাক্কা খেয়েছে। তাঁদের দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা সহ ৭ জন সাংসদদ দল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। 

 

POST A COMMENT
Advertisement