পুদুচেরিতেও ম্যাজিক ফিগার পার করল BJPকেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতেও স্পষ্ট হয়ে গেল জনাদেশ। সন্ধ্যা ৭টার সময় পুদুচেরির নির্বাচনের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে স্পষ্ট আরও একবার পুদুচেরিতে ক্ষমতায় থাকছে বিজেপি।
সন্ধ্যা ৭টা পর্যন্ত ফলাফলের যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে মোট ৩০টি আসনের মধ্যে ১৪টি আসনে ইতিমধ্যেই জয়ী হয়েছে বিজেপি জোট। পাশাপাশি আরও ৪টি আসনে এগিয়ে আছে এই জোট। অন্যদিকে, কংগ্রেস এখন পর্যন্ত জয় পেয়েছে মাত্র ৫টি আসনে। হাত শিবিরের জোট এখানে এগিয়ে রয়েছে মাত্র ১টি আসনে। পাশাপাশি, অন্যান্যরা এগিয়ে রয়েছে ৬টি আসনে।
পুদুচেরিতে ৩০টি আসন হওয়ায় এখানে ম্যাজিক ফিগার রয়েছে ১৬। বিজেপি জোট ১৮টি আসন পাওয়ার যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তা থেকে স্পষ্ট এই কেন্দ্র শাসিত অঞ্চলেও বজায় থাকছে বিজেপির দাপট।
পুদুচেরি প্রসঙ্গে টুইট করেছেন মোদী
PM মোদী লেখেন, 'পুদুচেরির আমাদের এনডিএ কার্যকর্তারা তৃণমূলস্তরে যে অসাধারণ প্রচেষ্টা চালিয়েছেন, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। তাঁরা প্রতিনিয়ত মানুষের মাঝে অবস্থান করেছেন এবং আমাদের রূপকল্প ও কাজের খতিয়ান মানুষের সামনে তুলে ধরেছেন। আর এই কারণেই মানুষ আবারও আমাদের আশীর্বাদ করেছেন।'
২০২১ সালে পুদুচেরিতে নির্বাচনের ফলাফল কী ছিল?
গত বছরের বিধানসভা নির্বাচনে NDA জোট জয়ী হয়েছিল ১৬টি আসনে। UPA জয়ী হয়েছিল ৯টি আসনে এবং অন্যান্যরা জয়ী হয়েছিল ৫টি আসনে। এবারের নির্বাচনের দিকে তাকালে দেখা যাচ্ছে, আগের বারের তুলনায় পুদুচেরিতে এবার আরও ভালো ফল করেছে বিজেপি।