Bay of Bengal Depression: বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ ১৫ নভেম্বরের মধ্যেই, পশ্চিমবঙ্গে কতটা প্রভাব? IMD বুলেটিন

আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান সাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ১৪ থেকে ১৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও একই রকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement
বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ ১৫ নভেম্বরের মধ্যেই, পশ্চিমবঙ্গে কতটা প্রভাব? IMD বুলেটিন বঙ্গোপসাগরে মাছ ধরছেন এক মত্‍স্যজীবী- পিটিআই ফাইল ছবি
হাইলাইটস
  • সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে 
  • সম্ভাব্য নিম্নচাপের পশ্চিমবঙ্গে কী প্রভাব?
  • কোন কোন রাজ্যে দুর্যোগের সম্ভাবনা?

নিম্নচাপ পিছু ছাড়ছে না। নভেম্বরের মাঝামাঝি হয়ে গেল। শীতের পরশ মাখার সময় ফের নিম্নচাপের বঙ্গোপসাগরে। IMD পূর্বাভাস দিয়ে দিল, আগামী ১৫ নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। ইতিমধ্যেই  একটি ঘূর্ণাবর্ত সিস্টেম তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগরে। IMD-এর অফিসিয়াল পূর্বাভাসে বলা বয়েছে, যে ঘূর্ণাবর্তটি দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে, তা আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই মুহূর্তে কোনও ঘূর্ণিঝড় বা সাইক্লোনের অ্যালার্ট নেই। 

সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে 

আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, ১১ ও ১২ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের অবস্থান থাকবে। আগামী ১৩ নভেম্বর সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। ১৪ নভেম্বর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ১৫ নভেম্বর দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সেটি স্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা নিম্নচাপটির শক্তি বৃদ্ধির পক্ষে অনুকূল বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে বর্তমান আবহাওয়া মডেলগুলিতে দ্রুত শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। ফলে এখনই ঘূর্ণিঝড়ের আশঙ্কা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগামী কয়েক দিনে আবহাওয়া ব্যবস্থাটির গতিপথ এবং শক্তির পরিবর্তনের দিকে নজর রাখছে IMD।

আন্দামান সাগর এবং বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর আন্দামান সাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ১৪ থেকে ১৬ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরেও একই রকম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

১৫ থেকে ১৭ নভেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার। ১৬ ও ১৭ নভেম্বর মধ্য বঙ্গোপসাগরেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

Advertisement

সম্ভাব্য নিম্নচাপের পশ্চিমবঙ্গে কী প্রভাব?

IMD-র পূর্বাভাস অনুযায়ী, এই নিম্নচাপের প্রভাব আপাতত পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা কম। কলকাতা, হাওড়া-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় আজ অর্থাত্‍ ১২ নভেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টির সঙ্গে নতুন করে তৈরি হতে চলা নিম্নচাপের সরাসরি কোনও যোগ নেই। উত্তরপ্রদেশের পূর্বাংশ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি পৃথক অক্ষরেখার প্রভাবে এই বৃষ্টি হতে পারে। ১২ নভেম্বরের পর গাঙ্গেয় ও উপ-হিমালয় পশ্চিমবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। নিম্নচাপটি আপাতত বাংলার উপকূল থেকে অনেকটা দূরে দক্ষিণে অবস্থান করবে বলে অনুমান। ফলে ভারী বৃষ্টি কিংবা উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার কোনও সতর্কতা এখনও জারি হয়নি।

কোন কোন রাজ্যে দুর্যোগের সম্ভাবনা?

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৭ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে। ওড়িশায় ২১ নভেম্বর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী কিছু এলাকায় ১৫ থেকে ১৭ নভেম্বর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

POST A COMMENT
Advertisement