Shivamogga murder: স্কুলের সামনে বন্ধুর সঙ্গে ঝামেলা, থামাতে গেলে বেধড়ক মার, ঘটনাস্থলেই মৃত্যু নাবালকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বিশেষ ক্লাস শেষে স্কুল থেকে বেরোচ্ছিল ওই কিশোর। সেই সময় স্কুলের সামনেই কয়েকজন স্থানীয় কিশোরের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। তাদের মধ্যে একজনকে চিনত বলেই সে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যায়। কিন্তু উল্টে সে-ই হামলার মুখে পড়ে।

Advertisement
স্কুলের সামনে বন্ধুর সঙ্গে ঝামেলা, থামাতে গেলে বেধড়ক মার, ঘটনাস্থলেই মৃত্যু নাবালকের
হাইলাইটস
  • কর্নাটকের শিবমোগা জেলায় এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের।
  • স্কুলের সামনে বন্ধুকে হেনস্থা হতে দেখে প্রতিবাদ করতে গিয়েই বেধড়ক মারধরের শিকার হয় সে।

কর্নাটকের শিবমোগা জেলায় এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হল দশম শ্রেণির এক ছাত্রের। স্কুলের সামনে বন্ধুকে হেনস্থা হতে দেখে প্রতিবাদ করতে গিয়েই বেধড়ক মারধরের শিকার হয় সে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বয়স ছিল মাত্র ১৬ বছর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে বিশেষ ক্লাস শেষে স্কুল থেকে বেরোচ্ছিল ওই কিশোর। সেই সময় স্কুলের সামনেই কয়েকজন স্থানীয় কিশোরের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। তাদের মধ্যে একজনকে চিনত বলেই সে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে যায়। কিন্তু উল্টে সে-ই হামলার মুখে পড়ে।

অভিযোগ, কয়েকজন মিলে তাকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারধর করে। বুক-সহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়ে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। যে কিশোরকে বাঁচাতে সে এগিয়েছিল, সে বর্তমানে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি।

জেলার পুলিশ সুপার নিখিল জানিয়েছেন, ঘটনায় জড়িত সকলেই নাবালক এবং পরস্পরের পরিচিত। তাঁরা কাছাকাছি একটি স্কুলে একসঙ্গে পড়াশোনা করত বলেও জানা গেছে। প্রাথমিকভাবে অনুমান, তুচ্ছ কোনও বিষয় নিয়ে শুরু হওয়া ঝগড়াই এই মর্মান্তিক পরিণতির দিকে গড়িয়েছে। ইতিমধ্যে দু’জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে আরও কয়েকজনের পরিচয় জানার চেষ্টা চলছে।

POST A COMMENT
Advertisement