Duare Sarkar Platinum Award: কেন্দ্রে পুরস্কৃত 'দুয়ারে সরকার', রাষ্ট্রপতির থেকে পুরস্কার নিলেন চন্দ্রিমা

পুরস্কৃত রাজ্য সরকারের দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প (WB Project)। প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে (Platinum Digital Award) সম্মানিত করা হল বাংলার এই প্রকল্পটিকে।

Advertisement
কেন্দ্রে পুরস্কৃত 'দুয়ারে সরকার', রাষ্ট্রপতির থেকে পুরস্কার নিলেন চন্দ্রিমাপুরস্কৃত বাংলার 'দুয়ারে সরকার'
হাইলাইটস
  • ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয় ‘দুয়ারে সরকার’ প্রকল্প
  • নানা সরকারি সামাজিক প্রকল্পের পরিষেবা শিবির করে দেওয়া শুরু হয়

পুরস্কৃত রাজ্য সরকারের দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প (WB Project)। প্ল্যাটিনাম ডিজিটাল পুরস্কারে (Platinum Digital Award) সম্মানিত করা হল বাংলার এই প্রকল্পটিকে। দিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে পুরস্কার দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। ‘ডিজিটাল ইন্ডিয়া’ পুরস্কার ২০২২-র ‘পাবলিক প্ল্যাটফর্ম’ বিভাগে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘দুয়ারে সরকার’ প্রকল্প। দেশের ৮০০টি প্রকল্পের মধ্যে দুয়ারে সরকারকেই সেরা প্রকল্প হিসাবে বেছে নেওয়া হয়।

গত ডিসেম্বরেই এই পুরস্কার পাওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয় ‘দুয়ারে সরকার’ প্রকল্প। এই মাধ্যমে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, তফসিলি জাতি, আদিবাসী এবং ওবিসিদের শংসাপত্র প্রদান, কৃষক বন্ধু, তফসিলি বন্ধু পেনশন প্রকল্প, মানবিক প্রকল্প-সহ নানা সরকারি সামাজিক প্রকল্পের পরিষেবা শিবির করে দেওয়া শুরু হয়।

দুয়ারে সরকার প্রকল্প পুরস্কার পাওয়াতে খুশির হাওয়া ঘাসফুল শিবিরে। রাজ্যের শাসকদলের টুইটার হ্যান্ডেলে মন্ত্রীর পুরস্কার পাওয়ার ছবি পোস্ট করা হয়েছে। তাতে লেখা হয়েছে,  'মাননীয় মুখ্যমন্ত্রীর অনুকরণীয় নেতৃত্বে বাংলা পথ দেখায়। পশ্চিমবঙ্গ সরকারের কল্যাণমূলক উদ্যোগ 'দুয়ারে সরকার' আজ ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ২০২২-এ প্লাটিনাম পুরস্কারে ভূষিত হয়েছে। মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে পুরস্কার তুলে দেন।'

POST A COMMENT
Advertisement