মাত্র ৫০০ টাকায় মিলবে শেয়ার, Bharat Taxi নিয়ে বড় উদ্যোগ অমিত শাহর

সোমবার রাজধানী দিল্লিতে ভারত ট্যাক্সি অ্যাপের চালকদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেন, এই সমবায় ভিত্তিক অ্যাপ পরিষেবার মূল উদ্দেশ্যই হল, যাঁরা পরিশ্রম করছেন, লাভটা যেন তাঁদের কাছেই পৌঁছায়, কোনও মালিকের কাছে নয়।

Advertisement
মাত্র ৫০০ টাকায় মিলবে শেয়ার, Bharat Taxi নিয়ে বড় উদ্যোগ অমিত শাহরBharat Taxi নিয়ে বড় পরিকল্পনা অমিত শাহের
হাইলাইটস
  • সোমবার রাজধানী দিল্লিতে ভারত ট্যাক্সি অ্যাপের চালকদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।
  • প্রাথমিক অসুবিধার সময় চালকদের ধৈর্য ধরে থাকার পরামর্শ শাহের
  • ৫০০ টাকার শেয়ার কিনে মালিকানার অধিকার পাওয়া যাবে।

সোমবার রাজধানী দিল্লিতে ভারত ট্যাক্সি অ্যাপের চালকদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেন, এই সমবায় ভিত্তিক অ্যাপ পরিষেবার মূল উদ্দেশ্যই হল, যাঁরা পরিশ্রম করছেন, লাভটা যেন তাঁদের কাছেই পৌঁছায়, কোনও মালিকের কাছে নয়।  তবে প্রাথমিক অসুবিধার সময় চালকদের ধৈর্য ধরে থাকার এবং ভারত ট্যাক্সিকে তাদের নিজস্ব কোম্পানি হিসেবে ভাবনা-চিন্তা করার আহ্বান জানিয়েছেন।

প্রায় ৪০ মিনিটের এই আলোচনায় অমিত শাহ জানান, যে কোনও নতুন ব্যবস্থা নিজেকে প্রতিষ্ঠিত করতে কিছুটা সময় নেয়। প্রাথমিক অসুবিধা হওয়া খুবই স্বাভাবিক, তবে এই সমস্যাগুলি খুব তাড়াতাড়ি কমে যাবে। এদিন ক্য়াব চালকদের নানা প্রশ্নের উত্তরে তাঁদের আশ্বস্তও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

গাড়ির চালকদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, "নতুন বাড়ি কেনার ফলে যেমন প্রাথমিকভাবে প্লাম্বিং, রঙ বা দরজায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। তেমনই নতুন প্ল্যাটফর্ম হওয়ায় টেকনিক্যাল সমস্যার সম্মুখীনও হতে পারে। এই সমস্যাগুলি এক মাসের মধ্যে ঠিক হয়ে যায়, এবং সবকিছু আবার সুষ্ঠুভাবে চলবে।" শাহ এদিন বলেন, "ভারত ট্যাক্সির লক্ষ্য আগামী তিন বছরের মধ্যে সমস্ত পৌর কর্পোরেশন শহরে পৌঁছানো। এর জন্য একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে, যাতে সারা দেশের চালকরা এর সুবিধা পেতে পারেন।"

৫০০ টাকায় শেয়ার কেনা যাবে

অমিত শাহ এদিন বলেন, "দেশের পাঁচটি প্রধান সমবায় দ্বারা ভারত ট্যাক্সি প্রতিষ্ঠিত হয়েছে। এখন, সারথির (চালক) সংখ্যা বৃদ্ধি হচ্ছে। যে কোনও সারথি কোম্পানির পার্টনার হতে পারেন। ৫০০ টাকার শেয়ার কিনে মালিকানার অধিকার পাওয়া যাবে। এছাড়াও, যখন ভারত ট্যাক্সির ডিরেক্টরস বোর্ড গঠন করা হবে, তখন কিছু সিট চালকদের জন্যও সংরক্ষিত থাকবে। "

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "ভারত ট্যাক্সিতে কোনও সিক্রেট কিছু থাকবে না।" তিনি বলেন যে, নোটিফিকেশন দেওয়ার মাধ্যমে চালকদের সমস্ত তথ্য প্রদানের মাধ্যমে 'ভারত ট্যাক্সি' বিশ্বের সবচেয়ে স্বচ্ছ ক্যাব পরিষেবা হয়ে উঠবে। ভারত ট্যাক্সি চালকদের ন্যূনতম কার্যকারিতার উপর ভিত্তি করে একটি বেসলাইন কিলোমিটার রেট তৈরি করে কাজ করবে।" 

Advertisement


 

POST A COMMENT
Advertisement