LPG নিয়ে বিরাট সুখবর, ২ কার্গো বোঝাই গ্যাস আসছে ভারতে; মিটবে সঙ্কট?

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (MoPNG) যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশের জন্য কাঁচা তেলের সরবরাহও এখন স্থিতিশীল রয়েছে। তাঁর কথায়, বর্তমানে যে পরিমাণ তেল হরমুজ প্রণালী দিয়ে আসছে, তা সাধারণ সময়ের তুলনায় বেশি।

Advertisement
LPG নিয়ে বিরাট সুখবর, ২ কার্গো বোঝাই গ্যাস আসছে ভারতে; মিটবে সঙ্কট? আসছে প্রাকৃতিক গ্যাস
হাইলাইটস
  • LPG গ্য়াস সিলিন্ডার নিয়ে বড় খবর
  • গ্যাস নিয়ে সঙ্কট দেখা দিয়েছে বলে অভিযোগ সামনে আসছে
  • তারই মধ্যে বড় আপডেট সামনে এল

LPG গ্য়াস সিলিন্ডার নিয়ে বড় খবর। গ্যাস নিয়ে সঙ্কট দেখা দিয়েছে বলে অভিযোগ সামনে আসছে। তারই মধ্যে বড় আপডেট সামনে এল। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, তরল প্রাকৃতিক গ্যাস (LNG)-এর দুটি কার্গো ইতিমধ্যেই ভারতের উদ্দেশে রওনা দিয়েছে। 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের (MoPNG) যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশের জন্য কাঁচা তেলের সরবরাহও এখন স্থিতিশীল রয়েছে। তাঁর কথায়, বর্তমানে যে পরিমাণ তেল হরমুজ প্রণালী দিয়ে আসছে, তা সাধারণ সময়ের তুলনায় বেশি। তেল বিপণন সংস্থাগুলি (OMC) বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা কার্গোতে কাঁচা তেল আমদানি করছে। আগে যেখানে মোট কাঁচা তেলের প্রায় ৫৫ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে আসত, এখন প্রায় ৭৫ শতাংশ তেল অন্য রুট দিয়েও দেশে আসছে।

বুকিং নিয়ে আতঙ্কের দরকার নেই

দেশে LPG সিলিন্ডার বুকিং নিয়ে হুড়োহুড়ির পরিস্থিতির মধ্যে সরকার স্পষ্ট জানিয়েছে, গ্রাহকদের অযথা তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আধিকারিকের বক্তব্য, সাধারণত গৃহস্থালির LPG সিলিন্ডার ডেলিভারির সময়সীমা প্রায় ২.৫ দিন। তাই আতঙ্কে অতিরিক্ত বুকিং করার দরকার নেই। সরকার বিশ্ব পরিস্থিতির দিকে নজর রেখে জ্বালানি সরবরাহের উপর নিয়মিত পর্যবেক্ষণ চালাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

পূর্ণ ক্ষমতারও বেশি গতিতে চলছে রিফাইনারি

সরকারি সূত্রে জানানো হয়েছে, দেশের তেল শোধনাগারগুলি এখন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। কিছু রিফাইনারি তাদের নির্ধারিত ক্ষমতার ১০০ শতাংশেরও বেশি উৎপাদন করছে। বর্তমানে দেশে মোট গ্যাসের ব্যবহার প্রতিদিন ১৮৯ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার। এর মধ্যে ৯৭.৫ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস দেশে উৎপাদিত হচ্ছে এবং বাকিটা আমদানি করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে প্রতিদিন প্রায় ৪৭.৪ মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক মিটার গ্যাস সরবরাহ প্রভাবিত হয়েছে বলেও জানানো হয়েছে।

LPG উৎপাদনে ২৫ শতাংশ বৃদ্ধি

সরবরাহ স্বাভাবিক রাখতে বিকল্প রুটে জ্বালানি কেনার প্রক্রিয়া চালু রয়েছে। ভারতের মোট LPG চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ আমদানি হরমুজ প্রণালী দিয়ে আসে। তবে উৎপাদন বাড়ানোর জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের অভ্যন্তরীণ LPG উৎপাদন প্রায় ২৫ শতাংশ বেড়েছে। এই বাড়তি উৎপাদন সরাসরি গৃহস্থালির গ্রাহকদের দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Advertisement

দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা সরকারের

সরকারি আধিকারিক জানিয়েছেন, বর্তমানে দিল্লিতে গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম ৯১৩ টাকা। সরকারের হস্তক্ষেপ না থাকলে এই দাম আরও অনেক বেশি হতে পারত। পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা সংঘর্ষের কারণে ভারতের প্রায় ৩০ শতাংশ গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে তেল মন্ত্রক একাধিক পদক্ষেপ নিয়েছে, যার ফলে এলপিজির দাম আপাতত স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে।

POST A COMMENT
Advertisement