Advertisement

Bihar Election Result 2025 Live: 'বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলব', হুঙ্কার মোদীর

Aajtak Bangla | Kolkata | 14 Nov 2025, 7:58 PM IST

আগামী ৫ বছরের জন্য বিহারের কুর্সিতে কে বসতে চলেছেন? আজ মিলছে সে প্রশ্নের উত্তর। প্রায় সবক’টি বুথফেরত সমীক্ষাতেই RJD, কংগ্রেস, বিকাশশীল ইনসান পার্টি এবং তিন বামদলের ‘মহাগঠবন্ধন’ পিছিয়ে। NDA ফের ক্ষমতায় আসতে চলেছে পটনায়, এমনটাই ইঙ্গিত দিয়েছে এক্সিট পোল। তবে সবক্ষেত্রেই যে এই বুথফেরত সমীক্ষার ফল অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে, তেমনটা নয়।

গামছা উড়িয়ে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরগামছা উড়িয়ে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আগামী ৫ বছরের জন্য বিহারের কুর্সিতে কে বসতে চলেছেন? আজ মিলছে সে প্রশ্নের উত্তর। প্রায় সবক’টি বুথফেরত সমীক্ষাতেই RJD, কংগ্রেস, বিকাশশীল ইনসান পার্টি এবং তিন বামদলের ‘মহাগঠবন্ধন’ পিছিয়ে। NDA ফের ক্ষমতায় আসতে চলেছে পটনায়, এমনটাই ইঙ্গিত দিয়েছে এক্সিট পোল। তবে সবক্ষেত্রেই যে এই বুথফেরত সমীক্ষার ফল অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে, তেমনটা নয়। এটি কেবলমাত্র একটি আভাস। আজ সকাল ৮টায় পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে।  EVM গণনার সময় অসঙ্গতি থাকলে দেখা হবে VVPAT স্লিপ। নির্বাচন কমিশনের অফিসিয়াল ফল https://results.eci.gov.in-তে পাওয়া যাবে। এবার ভোটের হার ৬৭.১৩%। ১৯৫১ সালের পর থেকে এটাই সর্বোচ্চ ভোটাদান বিহারে। এখনও পর্যন্ত ২,৬১৬ জন প্রার্থীর কেউই পুনর্নির্বাচনের দাবি করেননি। ১২টি স্বীকৃত রাজনৈতিক দলও চায়নি পুনর্নির্বাচন। ভোটদানের ক্ষেত্রে অবশ্য নজির গড়েছে বিহার। নির্বাচনী ইতিহাসে বিহারের এবারের ভোটদান সর্বকালীন রেকর্ড। 

7:55 PM(5 months ago)

বাংলা নিয়ে বড় কথা বললেন মোদী

Posted by :- Subhankar Mitra

পশ্চিমবঙ্গের কর্মীদের নতুন উৎসাহ দিয়েছে বিহার। গঙ্গাজি বিহার দিয়ে বয়ে পৌঁছয়। বিহার বাংলা জয়ের রাস্তা করে দিয়েছে। পশ্চিমবঙ্গের জঙ্গলরাজ উপড়ে দেব।

7:53 PM(5 months ago)

মোদীর আক্রমণে কংগ্রেস

Posted by :- Subhankar Mitra

মুসলিম লিগি মাওবাদী কংগ্রেস হয়ে গিয়েছে। এখন কংগ্রেস মানে MMC। এটাই এখন কংগ্রেসের অ্যাজেন্ডা। এজন্য কংগ্রেসের মধ্যেও দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাঁরা নেতিবাচক রাজনীতির বিরোধিতা করছেন। আগামী দিনে কংগ্রেস ভেঙে যেতে পারে।

7:36 PM(5 months ago)

উন্নয়নবিরোধীদের জবাব: মোদী

Posted by :- Subhankar Mitra

বিহারে জঙ্গলরাজ আর ফিরবে না। বিহার উন্নয়নের রাস্তায় এগিয়ে চলেছে। এই যাত্রা থামবে না। উন্নয়নবিরোধীদের জবাব দিয়েছে বিহার। ওরা বলত, বিহারে এক্সপ্রেসওয়ে চাই না। বিহারে কারখানা চাই না। এটা উন্নয়নভিত্তির রাজনীতির জবাব।

7:25 PM(5 months ago)

নীতীশের নেতৃত্বের প্রশংসায় মোদী

Posted by :- Subhankar Mitra

দুর্দান্ত নেতৃত্ব দিয়েছেন নীতীশ কুমার। এনডিএ কর্মীরা বুথস্তরে তালমিল রেখে কাজ করেছেন। দেশজুড়ে বিজেপি কর্মীদেরও হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি।

Advertisement
7:22 PM(5 months ago)

সাম্প্রদায়িক ফর্মুলা ভেঙে দিয়েছেন বিহারের মানুষ: মোদী

Posted by :- Subhankar Mitra

বিহারে তোষণে MY ফর্মুলা তৈরি করেছিলেন কয়েকজন। আজকের এই জয়ের পর নতুন MY ফর্মুলা তৈরি হয়েছে। তা হল মহিলা এবং ইউথ (Youth)।

7:18 PM(5 months ago)

বিহার জয়ের পর প্রধানমন্ত্রীর ভাষণ

Posted by :- Subhankar Mitra

বিহারের মানুষ গর্দা উড়া দিয়া। আজ মাখানার পায়েস তৈরি হয়েছে ঘরে ঘরে। বিহারের মানুষ বলে দিয়েছেন, ফির একবার এনডিএ সরকার। বিহারের নির্বাচনী প্রচারে যখন জঙ্গলরাজের কথা বলতাম, তখন আরজেডির কেউ বিরোধিতা করেনি। কংগ্রেসিরা অস্বস্তিতে পড়ত। জঙ্গলরাজ আর ফিরবে না বিহারে।

7:00 PM(5 months ago)

বিজেপির সদর দফতরে PM মোদী

Posted by :- Madhurma Dev

দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে বিপুল জয়ে গামছা উড়িয়ে কর্মীদের অভিনন্দন জানান। কিছুক্ষণ পর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

5:13 PM(5 months ago)

সুশাসনের জয় হয়েছে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Posted by :- Rupsa

বিহার বিধানসভা ভোটের ফল প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধন্যবাদ জানালেন বিহারবাসীকে। এক্স পোস্টে তিনি লেখেন, 'সুশাসনের জয় হয়েছে। উন্নয়নের জয় হয়েছে। জনকল্যাণের ভাবনার জয় হয়েছে। সামাজিক ন্যায়ে জয় হয়েছে।' NDA-র ঐতিহাসিক জয়ের জন্য যারা দু'হাত ভরে আশীর্বাদ করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী। 


 

5:04 PM(5 months ago)

আলিনগর আসনে ৮,৬০১ ভোটে এগিয়ে মৈথিলি ঠাকুর

Posted by :- Madhurma Dev

আলিনগর আসনে ৮,৬০১ ভোটে এগিয়ে মৈথিলি ঠাকুর। ছাপড়া আসন থেকে ৭,৭৩৯ ভোটে পিছিয়ে আরজেডি খেসারি লাল যাদব। করগাহার আসনে ন জন সুরাজ পার্টির ভোজপুরি গায়ক রিতেশ রঞ্জ ৫.৪৭৮৯ ভোটে পিছিয়ে। কারাকাট আসন থেকে ৪৩, ৮৫৪ ভোট পেয়ে পিছিয়ে জ্যোতি সিং।
 

Advertisement
5:03 PM(5 months ago)

ফের এগিয়ে তেজস্বী

Posted by :- Rupsa

রাঘোপুর আসনে ২৭ রাউন্ডের ভোটগণনা শেষে ১২ হাজার ৪০৭ ভোটে এগিয়ে গেলেন তেজস্বী যাদব। ৩০ রাউন্ড গণনা হবে এই আসনে। 

4:26 PM(5 months ago)

মোকামা থেকে জয়ী অনন্ত সিং

Posted by :- Madhurma Dev

মোকামা বিধানসভা আসনে জেডিইউ প্রার্থী অনন্ত কুমার সিং জিতেছেন। তিনি মোট ৯১,৪১৬ ভোট পেয়ে দয় নিশ্চিত করেছেন। পিছিয়ে আছেন আরজেডি প্রার্থী বীণা দেবী।

2:35 PM(5 months ago)

পিছিয়ে তেজস্বী

Posted by :- Rupsa

প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনে জনগণের মতামত। বিহারের মানুষ RJD তথা তেজস্বী যাদবকে বড় ধাক্কা দিয়েছে। পরিষ্কার, বিহারবাসী বিরোধী জোটকে কার্যত পরিত্যাগ করেছে। ১৬টি রাউন্ডের পর ৯ হাজার ৯১২ ভোটে পিছিয়ে তেজস্বী যাদব। 

1:38 PM(5 months ago)

২০০ পেরোল NDA

Posted by :- Rupsa

বিহার বিধানসভা নির্বাচনের ফলগণনা এখনও চলছে। এর মধ্যেই ডবল সেঞ্চুরি পেরিয়ে গেল NDA। বেলা দেড়টার মধ্যে ২৪৩ আসনের মধ্যে ২০১ আসনে এগিয়ে গেল শাসক জোট। এদিকে মহাগঠবন্ধন এগিয়ে রয়েছে মোটে ৩৬টি আসনে। ২০১০-এর ১৫ বছর পর ফের ২০০ পেরোল NDA। 

1:35 PM(5 months ago)

মুখ্যমন্ত্রী নীতীশই 

Posted by :- Rupsa

 

নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী হবেন। বিহারে বিপুল সংখ্যক জনসমর্থন পাওয়ার পর স্পষ্ট বার্তা দিল JDU। দলের পক্ষ থেকে শুক্রবার দুপুরেই সাফ বার্তা দেওয়া হয়েছে এই নিয়ে। প্রচার পর্বে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্ট করে দিয়েছিলেন, বিহারে NDA-র নেতা নীতীশ কুমারই। এই নিয়ে দশমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে বসে রেকর্ড গড়তে চলেছেন তিনি। 

Advertisement
1:15 PM(5 months ago)

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ ফলাফল: ট্রেন্ডে এনডিএ সুনামি, ১৯৮টি আসনে এগিয়ে

Posted by :- Soumick Majumdar

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ রীতিমতো ঝড় তুলল NDA। আপাতত ১৯৮টি আসনে এগিয়ে তারা।

1:13 PM(5 months ago)

হেডকোয়ার্টারে যাবেন নরেন্দ্র মোদী

Posted by :- Rupsa

বিহারে বিপুল জনসমর্থন নিয়ে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে NDA। একক সংখ্যাগরিষ্ঠ হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে BJP। এই বড় জয় নিয়ে দিল্লিতে BJP-র হেডকোয়ার্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে শুক্রবার সন্ধ্যায়। জানা গিয়েছে, সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন সন্ধ্যা ৭টা নাগাদ পৌঁছবেন হেডকোয়ার্টারে। সেখানে বক্তব্য রাখতে পারেন তিনি। 

1:03 PM(5 months ago)

সন্ধে ৬টায় দিল্লির বিজেপি অফিসে পৌঁছবেন মোদী

Posted by :- Madhurma Dev

সূত্রের খবর, বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিপুল জয় উদযাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধে ৬টায় দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছবেন। আজ বেলা ১টায় সারা দেশে জেলা স্তরে বিহারের জয় উদযাপন করবে বিজেপি।
 

12:18 PM(5 months ago)

মাত্র ১৫০০ ভোট পেয়েছেন তেজ প্রতাপ

Posted by :- Rupsa

নির্দল প্রার্থী হিসেবে লড়ে মাত্র ১৫০০ ভোট পেয়েছেন তেজ প্রতাপ। 

11:55 AM(5 months ago)

'বিহার মানে নীতীশ কুমার', পাটনায় পড়ল পোস্টার

Posted by :- Madhurma Dev

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে এনডিএ। পাটনায় পড়েছে 'বিহার মানে নীতিশ কুমার' লেখা পোস্টার। নির্বাচন কমিশনের মতে, শুক্রবার সকালে বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক ট্রেন্ডে ক্ষমতাসীন এনডিএ ১৯১টি আসনে এগিয়ে যায়। গণনার ঘণ্টাখানেক পরই ১২২-এর ম্যাজিক সংখ্যা অতিক্রম করে যায়। বিরোধী মহাজোট ২৪৩টি বিধানসভা আসনের মধ্যে মাত্র ৪৮ টি আসন পেয়ে অনেকটা পিছিয়ে।

 

Advertisement
11:51 AM(5 months ago)

বিহারে কুটুম্বা আসন থেকে ৩,০০০ ভোটে এগিয়ে এইচএএম প্রার্থী লালন রাম

Posted by :- Soumick Majumdar

বিহারে কুটুম্বা আসন থেকে ৩,০০০ ভোটে এগিয়ে এইচএএম প্রার্থী লালন রাম

Load More
Advertisement