Nitish Kumar: বিহারে এবার BJP-র মুখ্যমন্ত্রী? নীতীশকে পাঠানো হতে পারে রাজ্যসভায়

বিহার থেকে এবার নীতীশ কুমারকেই রাজ্যসভায় প্রার্থী হিসেবে মনোনীত করতে পারে BJP। সূত্র মারফত এমনটাই খবর পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে বিহারের মুখ্যমন্ত্রীর গদিতে BJP নেতার বসার পথ আরও সহজ হয়ে গেল।

Advertisement
বিহারে এবার BJP-র মুখ্যমন্ত্রী? নীতীশকে পাঠানো হতে পারে রাজ্যসভায়
হাইলাইটস
  • নীতীশকে পাঠানো হতে পারে রাজ্যসভায়
  • বিহারে এবার BJP-র মুখ্যমন্ত্রী?
  • গুঞ্জন শুরু বিহারের রাজনীতিতে

বিহারে বড়সড় রাজনৈতিক রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে রাজ্যসভা প্রার্থী মনোনীত করতে পারে BJP। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর গদিতে গেরুয়া শিবিরেরই কোনও নেতাকে বসানো হবে, তা সহজেই অনুমান করা যাচ্ছে। এই খবরের গুঞ্জন শুরু হতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। 

নীতীশ কুমার বর্তমানে বিহারের রাজনীতির মধ্যমণি। একাধিকবার শিবির বদল করায় তাঁকে 'দলবদলু' আখ্যা দেওয়া হয় রাজনৈতিক মহলে। নিজের দল JDU  নিয়ে তিনি কখনও NDA তো কখনও আবার বিরোধী মহাগঠবন্ধন শিবিরে থেকেছেন। এক শিবির থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই পাল্টি খেয়ে অন্য শিবিরে গিয়েছেন। তবে তাঁর রাজনীতির সুদীর্ঘ কেরিয়ারই বিহারে, সেখান থেকে আচমকা তাঁকে রাজধানীতে সরিয়ে আনা, BJP-র অন্যতম বড় কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা। 

 নীতীশ কুমারের ছেলে নিশান্ত সক্রিয় রাজনীতিতে পা রাখতে চলেছেন। সেক্ষেত্রে তিনি রাজ্যসভায় পাড়ি দিলে নিশান্তকে সামনে রেখে JDU তথা শাসক শিবির ততধিক শক্তিশালী থাকবে না বলেও অনুমান একাংশের। সেই সুযোগকে কাজে লাগিয়েই মুখ্যমন্ত্রিত্বের দাবিদার হয়ে উঠবে BJP। গদিতে BJP নেতার বসা তখন কেবল সময়ের অপেক্ষা থাকবে। সম্রাট চৌধুরী এই মুহূর্তে উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তাঁকে মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে নীতীশ পুত্রকে করা হতে পারে তাঁর ডেপুটি।  

বিহার বিধানসভায় NDA-র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই সরকার বদলের সম্ভাবনা কম নয়। তবে এতে JDU-র ভোটব্যাঙ্কে কী প্রভাব পড়বে, সেটা দেখার বিষয়। নীতীশের জনপ্রিয়তা এখনও অটুট বিহারে, কিন্তু তাঁর অনুপস্থিতিতে দলের রাশ কার হাতে যায়, আদৌ সেই রাশ সামাল দেওয়া যাবে কি না, সেটাই এখন দেখার। 

 

POST A COMMENT
Advertisement