
বাংলার পর এবার পালা ছিল তামিলনাড়ুর। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তামিলনাড়ুতে বিজেপির ইশতেহার প্রকাশ করেছেন। সেখানে একাধিক চমকের ঘোষণা করেছেন। পাশাপাশি ওই রাজ্যের শাসক দল ডিএমকের বিরুদ্ধে তীব্র আক্রমণও করেন।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা বলেন, 'তামিল নববর্ষের দিনে এটি প্রকাশ করা অত্যন্ত শুভ কাজ।' তিনি আরও উল্লেখ করেন যে এই দিনটি ড. বি.আর. আম্বেদকরের ১৫০তম জন্মবার্ষিকীও। আর এই দিনে ইশতেহার প্রকাশ করতে পেরে তাঁর দল অত্যন্ত খুশি।
তাঁর মতে, তামিলনাড়ু বিশ্বের প্রাচীনতম সভ্যতার অন্যতম কেন্দ্রস্থল। তাই তিনি এই রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে গর্ব প্রকাশ করেন। নিজের বক্তব্যে তিনি তিরুভাল্লুভার ও সুব্রহ্মণ্য ভারতীর মতো ব্যক্তিত্বদের উল্লেখ করেন।
কী প্রতিশ্রুতি?
মহিলাদের জন্য আর কী ছাড়?
এছাড়াও বড় মন্দিরগুলিতে প্রতিদিন দুই ঘণ্টার দর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের জন্য সংরক্ষিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই সঙ্গে কার্তিগাই দীপমের আচার-অনুষ্ঠান চালু রাখার কথাও বলা হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ে কী দাবি
প্রশাসন ও আইন-শৃঙ্খলার ক্ষেত্রে গুরুতর অভিযোগ করেন নাড্ডা। তিনি অভিযোগ করেন, তামিলনাড়ুতে মাদক সংক্রান্ত অপরাধ ৫১ শতাংশ বেড়েছে। তিনি ডিএমকের বিরুদ্ধে দুর্নীতি ও পরিবারতন্ত্রের অভিযোগ তোলেন। তিনি ক্যাশ-ফর-জবস ও টেন্ডার সংক্রান্ত অনিয়মসহ একাধিক কেলেঙ্কারিতে ডিএমকের নেতাদের নাম উল্লেখ করেন। পাশাপাশি শাসক দলকে 'দুর্নীতির রক্ষক' বলে দেগে দেন
ওদিকে বিজেপি এলে পুলিশ ব্যবস্থাকে শক্তিশালী করতে কী করবে, সেটাও জানান তিনি। নাড্ডার দাবি, এখন থেকে জিরো FIR চালু করা হবে। গুরুতর অপরাধের জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং বাস, স্কুল ও বিশ্ববিদ্যালয়ে ১০০টি সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে, যাতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো যায়।