এই সপ্তাহেই পার্লামেন্ট হামলা হবে, হুমকি মেল এল, টার্গেটে দিল্লির ৯ স্কুলও

ফের বোমা হামলার হুমকি ঘিরে উত্তাল রাজধানী। খোদ দিল্লিতে এবার পার্লামেন্ট ভবনে হামলার হুমকি দিল খলস্তানি জঙ্গিরা। একটি ইমেলের মাধ্যমে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে।

Advertisement
এই সপ্তাহেই পার্লামেন্ট হামলা হবে, হুমকি মেল এল, টার্গেটে দিল্লির ৯ স্কুলওএই সপ্তাহেই পার্লামেন্ট হামলা হবে
হাইলাইটস
  • ফের বোমা হামলার হুমকি ঘিরে উত্তাল রাজধানী।
  • দিল্লিতে এবার পার্লামেন্ট ভবনে হামলার হুমকি দিল খলস্তানি জঙ্গিরা।
  • দিল্লির নামী ৯টি স্কুলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

ফের বোমা হামলার হুমকি ঘিরে উত্তাল রাজধানী। খোদ দিল্লিতে এবার পার্লামেন্ট ভবনে হামলার হুমকি দিল খলস্তানি জঙ্গিরা। একটি ইমেলের মাধ্যমে এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। সংসদ ভবনের পাশাপাশি, দিল্লির নামী ৯টি স্কুলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। 

হুমকি ইমেলে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহেই ভারতীয় সংসদ ভবনে হামলা চালানো হবে। ইমেলে লেখা হয়েছে, "১৩ ফেব্রুয়ারি বেলা ১টা বেজে ১১ মিনিটে পার্লামেন্টের মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে। " এই ইমেলে 'খলিস্তান ন্যাশনাল আর্মি' বলে সই করা হয়েছে। ইমেল পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে পুলিশও।

সংসদ ভবনের পাশাপাশি, দিল্লির ৯টি স্কুলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যে স্কুলগুলিতে এই হুমকি ইমেল পাঠানো হয়। যে ন'টি স্কুলে এই হুমকি ইমেল পাঠানো হয়েছিল, সেগুলি হল দিল্লি ক্যান্টমেন্টের লরেটো কনভেন্ট, রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, শ্রীনিবাসপুরী এলাকার কেমব্রিজ স্কুল, কলোনী ক্যাম্পাসের নিউ ফ্রেন্ডস স্কুল,  সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল, রোহিনীর CM শ্রী স্কুল, INA-এর DTEA স্কুল, Rohini-র বাল ভারতী স্কুল, নিউ রাজীন্দ্র নগরের মানব স্থলী স্কুল।

হুমকি ইমেল পাওয়ার পরেই পুলিশকে গোটা বিষয়টি জানায় স্কুল কর্তৃপক্ষ। একাধিক স্কুলে এই খবর পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ নেয় দিল্লি পুলিশ। তৎক্ষণাৎ স্কুলগুলির সামনে দমকল ও বম্ব স্কোয়াড মোতায়েন করা হয়। কিছুক্ষণের মধ্যেই স্কুল থেকে শিক্ষক-শিক্ষা কর্মী ও পড়ুয়াদের বাইরে বের করে দেওয়া হয়। বর্তমানে স্কুল চত্বরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে ২০০১ সালে ভারতীয় সংসদে জঙ্গি হামলার ঘটেছিল। সেই হামলায় একজন সাধারণ নাগরিক সহ মোট ১২ জনের মৃত্যু হয়েছিল। ফলে ফের একবার পার্লামেন্টে বোমা হামলার হুমকির ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। জোর কদমে চলছে তল্লাশি। 

 

 

POST A COMMENT
Advertisement