BRICS Summit Day 2: ব্রিকসের দ্বিতীয় দিনে ৭টি গুরুত্বপূর্ণ বৈঠক, কখন কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন PM মোদী?

BRICS Summit Day 2: আজ ব্রিকসের দ্বিতীয় দিনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন কোন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন? জেনে নেওয়া যাক।

Advertisement
ব্রিকসের দ্বিতীয় দিনে ৭টি গুরুত্বপূর্ণ বৈঠক, কখন কোন রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করবেন PM মোদী?ব্রিকসের দ্বিতীয় দিনে ৭টি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন PM মোদী
হাইলাইটস
  • ১৮তম ব্রিকস সম্মেলন ঘিরে নয়াদিল্লিতে চলছে কর্মযজ্ঞ।
  • নয়াদিল্লি যেন হয়ে উঠেছে গোটা বিশ্বের রাজধানী।
  • একইভাবে দ্বিতীয় দিনেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক।

১৮তম ব্রিকস সম্মেলন ঘিরে নয়াদিল্লিতে চলছে কর্মযজ্ঞ। নয়াদিল্লি যেন হয়ে উঠেছে গোটা বিশ্বের রাজধানী। তাবড় তাবড় শক্তিধর দেশের নেতারা হাজির হয়েছেন ব্রিকসে। প্রথম দিন চিনা প্রেসিডেন্ট জিনপিং থেকে শুরু করে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন PM মোদী। এছাড়াও ছিলেন অন্য একাধিক দেশের রাষ্ট্রনেতারাও।

একইভাবে দ্বিতীয় দিনেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক। বহু বিশিষ্ট নেতা আবারও দিল্লিতে হাজির হবেন।  সকাল ১০টা থেকে ব্রিকস অংশীদার দেশ এবং আমন্ত্রিত দেশগুলোর রাষ্ট্র প্রধান বা সরকারি প্রধানেরা ভারত মণ্ডপমে আসতে শুরু করবেন। এরপর একটি ফটো সেশন শুরু হবে। ফটো সেশনের পর উদ্ভাবন, সহযোগিতা, উন্নয়ন নিয়ে বক্তৃতা দেবেন বিভিন্ন দেশের নেতারা।

এই অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর অর্থ হল, ব্রিকসের দ্বিতীয় দিনেও কূটনীতি এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে তীব্র আলোচনা চলবে।

আজ কোন কোন দেশের রাষ্ট্রনেতা ও সরকারি প্রদানদের সঙ্গে বৈঠক?

সকাল ৯:৫৫: ভারত মণ্ডপমের দ্বিতীয় দিনে আমন্ত্রিত দেশগুলো থেকে নেতা ও মন্ত্রীদের আসা শুরু হবে।
সকাল ১০:৩৫: ভারত মণ্ডপমের দ্বিতীয় তলায় ফোট সেশন হবে।
সকাল ১০:৫০: উদ্ভাবন, সহযোগিতা, উন্নয়ন নিয়ে বক্তৃতা দেবেন বিভিন্ন দেশের নেতারা।
দুপুর ২:৩০: কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গে বৈঠক।
বিকাল ৩:০০: ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর. মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক।


বিকাল ৩:৩০: মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক।
বিকাল ৪:১০: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক।
বিকাল ৪.৪০: বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্টে এনদাইশিমিয়ের সাথে বৈঠক।
বিকাল ৫:১০: নাইজেরিয়ার ভাইস-প্রেসিডেন্ট সিনেটর কাশিম শেত্তিমার সঙ্গে বৈঠক।
বিকাল ৫:৪০: উগান্ডার ভাইস-প্রেসিডেন্ট জেসিকা আলুপোর সঙ্গে বৈঠক।

 

POST A COMMENT
Advertisement