West Bengal To Puri Bus Accident: পুরী যাওয়ার পথে ট্রাকে ধাক্কা রাজ্যের পুণ্যার্থী বোঝাই বাসের, গুরুতর আহত একাধিক

পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের পুণ্যার্থীদের একটি বাস। জাজপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। ওই বাসে প্রায় ৫৫ জন পুণ্যার্থী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। অনেককে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

Advertisement
পুরী যাওয়ার পথে ট্রাকে ধাক্কা রাজ্যের পুণ্যার্থী বোঝাই বাসের, গুরুতর আহত একাধিক পুরীগামী বাসের দুর্ঘটনা
হাইলাইটস
  • পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের বাস
  • ওই বাসে প্রায় ৫৫ জন পুণ্যার্থী ছিলেন
  • গুরুতর আহত একাধিক

পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের পুণ্যার্থীদের একটি বাস। শুক্রবার ভোরে ওডিশার বড়চানা থানার অন্তর্গত জাজপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। ওই বাসে প্রায় ৫৫ জন পুণ্যার্থী ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। অনেককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের আঘাত কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়। 

বড়চানা থানার অন্তর্গত জাজপুরের যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখান থেকে পুরীর দূরত্ব অন্তত ১১৫ কিলোমিটার। দুর্ঘটনার পর বাস থেকে নেমে রাস্তার ধারেই বসে পড়েন যাত্রীরা। কারও মাথা ফেটেছে, কারও হাত বা পায়ে চোট লেগেছে। ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয় কোনও কোনও যাত্রীর। অ্যাম্বুল্যান্সে করে কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাকিদের। সূত্রের খবর, পিছন দিক থেকে বাসটি গিয়ে ধাক্কা মেরেছিল ট্রাকে। এর ফলে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটিও।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রচণ্ড গতিতে ছুটছিল যাত্রিবাহী বাস। আচমকা চালক নিয়ন্ত্রণ হারান। তবে ঠিক কী ঘটেছিল, কেন বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, বাসচালক কিংবা ট্রাকচালকের মধ্যে কেউ মদ্যপ ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। বাসচালক বা কন্ডাক্টরের কোনও খবর এখনও পাওয়া যায়নি। 

এদিকে, বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে পঞ্জাবেও। বুধবার সাঙ্গরুর জেলায় একটি ওভারব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ২৪ থেকে ২৫ জন। পুলিশ জানিয়েছে, বাসটি সাঙ্গরুর থেকে ধুরি হয়ে চণ্ডীগড়ের নির্দিষ্ট রুটে চলাচল করত।

সাব-ইনস্পেক্টর মেহর সিং জানান, বুধবার বাসটি নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে চলছিল। ওভারব্রিজের কাছে পৌঁছনোর পর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় সেটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন যাত্রীর। মৃতদের মধ্যে দু'জন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় আহত ২৪ থেকে ২৫ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement