Uttarakhand Bus Accident: উত্তরাখণ্ডে ব্রিজ থেকে নদীখাদে পড়ল যাত্রীবাহী বাস, একাধিক মৃত্যু, বাসে ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দাও

মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। পথে গুলারের কাছে কন্ট্রোল হারিয়ে ফেলে সেটি। বাসটি ব্রিজ থেকে প্রায় ১০০ মিটার নীচে একটি নদীতে গিয়ে পড়ে।

Advertisement
উত্তরাখণ্ডে ব্রিজ থেকে নদীখাদে পড়ল যাত্রীবাহী বাস, একাধিক মৃত্যু, বাসে ছিলেন পশ্চিমবঙ্গের বাসিন্দাওউত্তরাখণ্ডে বাস দুর্ঘটনা
হাইলাইটস
  • মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে রওনা হয়েছিল বাসটি
  • পথে গুলারের কাছে কন্ট্রোল হারিয়ে ফেলে সেটি
  • বাসটি ব্রিজ থেকে প্রায় ১০০ মিটার নীচে একটি নদীতে গিয়ে পড়ে

ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ড। ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে গুলারের কাছে একটি ব্রিজ থেকে প্রায় ১০০ মিটার নীচে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। নদীর খাতে পড়ে যায় বাসটি। আর মঙ্গলবার ভোরের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতের সংখ্যা ২৬ জন। সেখানে পশ্চিমবঙ্গের মানুষও রয়েছেন। 

যতদূর খবর, বাসটিতে চালক সহ মোট ৩৪ জন যাত্রী ছিলেন। হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছিল বিশ্বনাথ সেবা সংস্থার ওই বাসটি। সেই বাসেই ঘটে দুর্ঘটনা।

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে রওনা হয়েছিল বাসটি। পথে গুলারের কাছে কন্ট্রোল হারিয়ে ফেলে সেটি। বাসটি ব্রিজ থেকে প্রায় ১০০ মিটার নীচে একটি নদীতে গিয়ে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়। তাদের ঋষিকেশের বিভিন্ন হাসপাতাল এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে (AIIMS) নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, এখনও পর্যন্ত ২৬ জন আহত যাত্রীর পরিচয় জানা গিয়েছে।

দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনা করে SDRF কমান্ড্যান্ট অর্পণ যাদবংশীর নির্দেশে অতিরিক্ত উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন পুলিশকর্মীরাও। জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিক ব্রিজেশ ভট্ট দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে। দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

আহতদের মধ্যে কোন কোন রাজ্যের বাসিন্দা রয়েছেন?
প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, আহতদের মধ্যে একাধিক রাজ্যের বাসিন্দা রয়েছেন। তাঁদের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, উত্তরাখণ্ড, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের যাত্রীরা রয়েছেন।

আহতদের তালিকায় ঝাড়খণ্ডের একাধিক যাত্রীর নাম রয়েছে। তাঁদের মধ্যে দুমকার বাসিন্দারাও রয়েছেন। বিহারের পটনা ও জেহানাবাদ, অসমের গুয়াহাটি এবং পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দারাও দুর্ঘটনায় আহত হয়েছেন।

Advertisement

এছাড়া উত্তরাখণ্ডের হালদ্বানি, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, জসপুর, খতিমা ও পিথোরাগড়ের বাসিন্দারাও আহত হয়েছেন। তালিকায় দিল্লি এবং উত্তরপ্রদেশের যাত্রীদের নামও রয়েছে।

আহতদের মধ্যে রয়েছে গুয়াহাটির তিন বছরের এক শিশুকন্যা। এছাড়া হালদ্বানির ৬৪ বছরের এক মহিলাও আহত হয়েছেন। অন্যদিকে, এক যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। দুর্ঘটনাস্থল থেকে ওই যাত্রীর কোনও পরিচয়পত্রও উদ্ধার করা যায়নি। ফলে তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

 

POST A COMMENT
Advertisement