কেন্দ্রের DA ঘোষণা কবে? এবার ধৈর্যের বাঁধ ভাঙছে কর্মীদের, কড়া বার্তা মোদী সরকারকে

রিপোর্ট অনুযায়ী,আয়কর বিভাগ, ডাক বিভাগ, কৃষি বিভাগ ছাড়াও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং সার্ভে অফ ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ দফতরের কর্মীরা এই বিক্ষোভে সামিল হচ্ছেন।

Advertisement
কেন্দ্রের DA ঘোষণা কবে? এবার ধৈর্যের বাঁধ ভাঙছে কর্মীদের, কড়া বার্তা মোদী সরকারকেকেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা
হাইলাইটস
  • ক্ষোভের কারণ কী?
  • কী হতে পারে আগামী দিনে?
  • কেন দেরি হচ্ছে ডিএ ঘোষণায়?

এপ্রিলের মাঝামাঝি হয়ে গেল। এখনও মহার্ঘ ভাতা বা DA ঘোষণা করেনি কেন্দ্র। অধীর অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীরা। তবে এবার ধৈর্যের সীমা কমে আসছে। বহু বছর পর এই প্রথমবার কেন্দ্রীয় সরকারের ডিএ ঘোষণা করতে এত দেরি হচ্ছে। টাইমলাইন পেরিয়ে গিয়েছে। এবার রাস্তায় নামার হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠনগুলি। তাদের বক্তব্য, একঘণ্টার জন্য হলেও অবিলম্বে ডিএ ঘোষণার দাবিতে রাস্তায় নামবেন কর্মীরা।

ক্যাবিনেট সেক্রেটারিকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠন দ্য কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এম্পয়িজ অ্যান্ড ওয়ার্কার্স জানিয়েছে, ১৬ এপ্রিল লাঞ্চের সময় প্রতিবাদ বিক্ষোভ দেখালেন কর্মীরা। চিঠিতে আরও জানানো হয়, তাদের দাবি মাত্র একটি, ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া বকেয়া ডিএ (DA) এবং ডিআর (DR) অবিলম্বে ঘোষণা করতে হবে। সাধারণত হোলির আগেই এই ঘোষণা হয়ে যায়, কিন্তু এ বছর এপ্রিল মাস অর্ধেক পেরিয়ে গেলেও কেন্দ্রের তরফে কোনও সাড়া মেলেনি।

কারা সামিল হচ্ছেন এই প্রতিবাদে? রিপোর্ট অনুযায়ী,আয়কর বিভাগ, ডাক বিভাগ, কৃষি বিভাগ ছাড়াও বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং সার্ভে অফ ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ দফতরের কর্মীরা এই বিক্ষোভে সামিল হচ্ছেন।

ক্ষোভের কারণ কী?

২০১৬ সালে সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর থেকে সাধারণত ডিএ বৃদ্ধির ঘোষণা নির্দিষ্ট সময়েই হয়েছে। শেষবার অক্টোবর ২০২৫-এ যখন ডিএ বাড়ানো হয়েছিল, তা জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছিল এবং কর্মীরা বকেয়া টাকাও পেয়ে গিয়েছিলেন। কিন্তু ২০২৬-এর কিস্তিটি এখনও ঝুলে রয়েছে। পেনশনভোগীরাও একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ তাদের মহার্ঘ ত্রাণ সরাসরি ডিএ-র সঙ্গেই যুক্ত।

কী হতে পারে আগামী দিনে?

প্রাথমিকভাবে এই বিক্ষোভ ছোট আকারে হলেও, এটি সরকারের কাছে একটি কড়া বার্তা দিচ্ছে। মূল্যবৃদ্ধির বাজারে ডিএ ঘোষণা না হওয়ায় প্রশাসনিক মহলে অসন্তোষ দানা বাঁধছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে কেন্দ্র এই ঘোষণা করতে পারে, তবে কর্মীরা চান দ্রুত স্বচ্ছতা।

Advertisement

কেন দেরি হচ্ছে ডিএ ঘোষণায়?

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার চলতি আর্থিক বছরে ২ লক্ষ ৯৬ হাজার ২১৪ কোটি টাকা খরচ অনুমান করা হয়েছে পেনশন বাবদ। যা অনুমানের চেয়ে প্রায় ৩ শতাংশ বেশি। ফলে কেন্দ্রীয় সরকারের খরচ বাড়ছে অনেকটাই। 

কেন্দ্রীয় সরকার এই অর্থবর্ষে পেনশনের ব্যয় ২ লক্ষ ৯৬ হাজার ২১৪ কোটি টাকা অনুমান করা হয়েছে, যা ২০২৫-২৬ সালের সংশোধিত অনুমানের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি। অর্থাত্‍ অনেকটাই বেড়ে খরচ। এছাড়াও অষ্টম পে কমিশন কার্যকর হয়ে গিয়েছে। তাই ডিএ-এর সামঞ্জস্য নতুন বেতন কাঠামোর সঙ্গে মিলিয়ে করা হচ্ছে, যার জন্য অতিরিক্ত প্রশাসনিক পরীক্ষা, বৈধতা এবং বিশ্লেষণের প্রয়োজন। যদিও এই কারণগুলি সবই সম্ভাব্য। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, ২ শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের।

POST A COMMENT
Advertisement