Petrol Diesel Price: এখনই বাড়ছে না পেট্রোল-ডিজেলের দাম, আশ্বাস কেন্দ্রের

এখনই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ছে না। স্পষ্ট করে জানিয়ে দিল কেন্দ্র। শনিবার সকালেই রান্নার গ্যাসের দাম বাড়ায় আশঙ্কায় ভুগছিলেন দেশবাসী। তবে বিকেলেই কেন্দ্র আশ্বস্ত করে জানাল, আপাতত জ্বালানির দাম বৃদ্ধি হচ্ছে না।

Advertisement
এখনই বাড়ছে না পেট্রোল-ডিজেলের দাম, আশ্বাস কেন্দ্রের
হাইলাইটস
  • এখনই বাড়ছে না পেট্রোল-ডিজেলের দাম
  • আশ্বস্ত করল কেন্দ্র
  • রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে কী বলছে কেন্দ্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও অস্থিরতার মাঝে ভারতের জ্বালানির মেয়াদ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। সঙ্গে দাম রাতারাতি বেড়ে যাবে বলেও মনে করা হচ্ছিল। তবে শনিবার কেন্দ্রের তরফে আশ্বস্ত করে জানানো হল, আপাতত পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। সংবাদসংস্থা রয়টার্স সরকারি সূত্র উদৃত করে এমনই তথ্য দিয়েছে। 

পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে তেলের সরবরাহ ও জাহাজ চলাচলের রুটে প্রভাব পড়েছে। তবে সূত্রে দাবি, ভারতের পেট্রোলিয়াম মজুত প্রতিদিনই বাড়ছে। যা সম্ভাব্য সরবারহ সঙ্কটের ঝুঁকি সামাল দিতে সক্ষম। 

এদিকে, অস্থির পরিস্থিতিতে অতিরিক্ত জ্বালানি উৎস নিশ্চিত করতে যদি প্রস্তাব আসে, তবে ভারত রাশিয়া থেকে ন্যাচারাল প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়টিও বিবেচনা করতে পারে। 

একই সময়ে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সৌদি আরবের বড় তেল রফতানি ইয়ানবু থেরে কয়েকটি অপরিশোধিত তেলের কার্গো বুক করেছে বলে সূত্রের খবর। তবে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও সরকার এখনই পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেয়নি। 

 

POST A COMMENT
Advertisement