খাসির বদলে মুরগির মাংস! বিয়ের ভোজ ঘিরে রণক্ষেত্র, আহত অন্তত ৭ জন

বিয়ের সব আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছিল। বর-কনের শুভবিবাহও সম্পন্ন হয়। এরপর অতিথিরা ভোজে বসতেই শুরু হয় বিপত্তি। মেনু নিয়ে সামান্য আপত্তি মুহূর্তের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়। লাঠি-রড নিয়ে দুই পক্ষের মারামারিতে আহত হন অন্তত সাতজন।

Advertisement
খাসির বদলে মুরগির মাংস! বিয়ের ভোজ ঘিরে রণক্ষেত্র, আহত অন্তত ৭ জনরণক্ষেত্র বিয়েবাড়ি।-ফাইল ছবি
হাইলাইটস
  • বিয়ের সব আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছিল।
  • বর-কনের শুভবিবাহও সম্পন্ন হয়। এরপর অতিথিরা ভোজে বসতেই শুরু হয় বিপত্তি।

বিয়ের সব আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছিল। বর-কনের শুভবিবাহও সম্পন্ন হয়। এরপর অতিথিরা ভোজে বসতেই শুরু হয় বিপত্তি। মেনু নিয়ে সামান্য আপত্তি মুহূর্তের মধ্যে ভয়াবহ সংঘর্ষে পরিণত হয়। লাঠি-রড নিয়ে দুই পক্ষের মারামারিতে আহত হন অন্তত সাতজন।

ঘটনাটি বিহারের সাহারসা জেলার মহিষী ব্লকের রাজনপুর গ্রামের। সিমরি বখতিয়ারপুর থেকে একটি বরযাত্রী দল সেখানে বিয়েতে গিয়েছিল। বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টা নাগাদ বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পর ভোজের আয়োজন করা হয়।

বরপক্ষের অভিযোগ, আগে থেকেই জানানো হয়েছিল যে ভোজে খাসির মাংস পরিবেশন করা হবে। কিন্তু খেতে বসে তারা দেখেন, খাসির বদলে পরিবেশন করা হচ্ছে মুরগির মাংস। বিষয়টি নিয়ে আপত্তি জানাতেই শুরু হয় বাগ্‌বিতণ্ডা।

প্রথমে কথাকাটাকাটি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, পরে লাঠি ও রড নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন অনেকে। বিয়ের প্যান্ডেলে হুড়োহুড়ি পড়ে যায় এবং আতঙ্কে অতিথিরা প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করেন।

এই সংঘর্ষে বরপক্ষের অন্তত সাতজন আহত হন। তাঁদের সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বরের এক কাকাও রয়েছেন। তাঁর অভিযোগ, খাবার নিয়ে প্রশ্ন তোলার পরই কনেপক্ষ আচমকা হামলা চালায়।

ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে অশান্তিতে পরিণত হয়েছে। কেউ দৌড়চ্ছেন, কেউ লাঠি হাতে মারামারি করছেন— গোটা অনুষ্ঠানস্থলে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা।

ঘটনার পর দুই পক্ষের মধ্যে এখনও উত্তেজনা রয়েছে। বরপক্ষ জানিয়েছে, তারা পুলিশের কাছে অভিযোগ দায়ের করবে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

POST A COMMENT
Advertisement