CJP Expands: এবার 'আসল খেলা'তে নামছে CJP, বাংলা-সহ ১০ রাজ্যে কমিটি গঠন, পশ্চিমবঙ্গে দায়িত্বে কারা?

CJP News: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ককরোচ মন্তব্য থেকে শুরু। তারপর CJP-র একাধিক আন্দোলন দেখেছে দেশ। এবার ১০টি রাজ্যে আঞ্চলিক কমিটি গঠন করল ককরোচ জনতা পার্টি।

Advertisement
এবার 'আসল খেলা'তে নামছে CJP, বাংলা-সহ ১০ রাজ্যে কমিটি গঠন, পশ্চিমবঙ্গে দায়িত্বে কারা?উত্তরপ্রদেশে-বিহারে হয়ে গেল কমিটি গঠন, নতুন ইন-চার্জ নিয়োগ
হাইলাইটস
  • হঠাৎ করে শুরুর পরে দেশজুড়ে জেন জি-র সমর্থন পেয়েছে ককরোচ জনতা পার্টি।
  • তরুণ নেতাদের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের বহু পরিচিত নেতা-নেত্রী, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররাও।
  • ১০টি রাজ্য ও অঞ্চলে জোনাল ইনচার্জ নিয়োগের পাশাপাশি রাজ্য ও আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন করল ককরোচ জনতা পার্টি।

হঠাৎ করে শুরুর পরে দেশজুড়ে জেন জি-র সমর্থন পেয়েছে ককরোচ জনতা পার্টি। এই তরুণ নেতাদের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের বহু পরিচিত নেতা-নেত্রী, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররাও। রাজধানী দিল্লিতে রীতিমতো সাড়া ফেলেছিল এই তরুণ তুর্কিদের একাধিক আন্দোলন। বিহারেও দাপটের সঙ্গে প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছে CJP। তবে এবার রাজ্যে রাজ্যে নিজেদের ভিত আরও মজবুত  করছে ককরোচ জনতা পার্টি। শনিবার  ১০টি রাজ্য ও অঞ্চলে জোনাল ইনচার্জ নিয়োগের পাশাপাশি রাজ্য ও আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন করল ককরোচ জনতা পার্টি।

যে রাজ্যগুলিতে এই কমিটি গঠন করা হয়েছে, সেই তালিকায় রয়েছে জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, ঝাড়খণ্ড, উত্তর-পূর্বাঞ্চল, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, বিহার এবং উত্তরাখণ্ডও। উত্তরপ্রদেশ কমিটিতে ১৬ জন, মহারাষ্ট্রে ১৫ জন, ঝাড়খণ্ডে ১৪ জন, উত্তর-পূর্বাঞ্চলে ১৪ জন, বিহারে ১৩ জন, পশ্চিমবঙ্গে ১২ জন, হরিয়ানায় ৬ জন, রাজস্থানে ৫ জন, উত্তরাখণ্ডে ৬ জন এবং জম্মু ও কাশ্মীরে ৪ জন সদস্য রয়েছেন। 

কোথায় কাকে দায়িত্ব?

ক্ষিতিজ পাগারকে পশ্চিম অঞ্চলের এবং ড. বিবেক সাংওয়ানকে উত্তর অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। মহম্মদ জুনাইদ ও গিগরাজ জোরলিকে উত্তর অঞ্চল সমন্বয় কমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে।

পশ্চিমবঙ্গে কমিটিতে কারা রয়েছেন?

আসলামুদ্দিন মণ্ডল
বেনিগন আফরোজ হক
কল্লোল মাহাতো
কিংশুক চট্টোপাধ্যায়
মাবসেদুল রহমান মোল্লা
মহম্মদ মজিবুর রহমান
মিনহাজ হক
মীর রাকিব আলি 
নওয়াজ শরিফ
রণজিৎ কোলে
সালামুদ্দিন আনসারি
সংকেত পতি

CJP মে মাসে একটি অনলাইন উদ্যোগ চালু করেছিল

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 'ককরোচ' মন্তব্য করার পরেই  এই বছরের মে মাসে একটি ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ হিসেবে CJP-র এন্ট্রি হয়। অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠা করেন। 

NEET-UG প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ৩৬ দিনের বিক্ষোভ করেছিল CJP

নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে CJP দিল্লির যন্তর মন্তরে ৩৬ দিনের বিক্ষোভের আয়োজন করে। তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায় CJP। প্রবল আন্দোলনের চাপে পড়ে অবশেষে ধর্মেন্দ্র প্রধান ২৫ জুলাই শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর পরে SIR সহ অন্য বিষয়ও উত্থাপন করে। CJP প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানায়। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement