Cockroach Janata Party: 'ককরোচ জনতা পার্টি' নামের লিঙ্কে ক্লিক করছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

হু হু করে ফলোয়ার বাড়ছে 'ককরোচ জনতা পার্টি'-র। কিন্তু এই পেজ ফলো করতে গিয়ে এবার বড়সড় বিপত্তিতে পড়তে পাড়েন। CJP-র নাম করে চলছে সাইবার প্রতারণা। খোয়াতে পারেন সর্বস্ব।

Advertisement
 'ককরোচ জনতা পার্টি' নামের লিঙ্কে ক্লিক করছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
হাইলাইটস
  • 'ককরোচ জনতা পার্টি'-র নাম করে প্রতারণা
  • পেজ ফলো করতে গিয়ে এবার বড়সড় বিপত্তিতে পড়তে পাড়েন
  • খোয়াতে পারেন হাজার হাজার টাকা

রাতারাতি ভাইরাল হয়েছে 'ককরোচ জনতা পার্টি'। হু হু করে বাড়ছে ফলোয়ার। কিন্তু এই পেজ ফলো করতে গিয়ে এবার বড়সড় বিপত্তিতে পড়তে পাড়েন। CJP-র নাম করে চলছে সাইবার প্রতারণা।

ইতিমধ্যেই পঞ্জাবে 'ককরোচ জনতা পার্টি-র নাম করে সাইবার জালিয়াতি শুরু হয়েছে। ইতিমধ্যেই লুধিয়ানা পুলিশ এই নিয়ে জনগণকে সতর্কও করেছে। তাদের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে এই মর্মে। 

৪২ সেকেন্ডের ভিডিওতে পুলিশ অফিসার অমরিন্দর সিং বিস্তারিত ভাবে ব্যাখ্যা করেছেন, কীভাবে একটি ছোট ভুল আপনাকে নিঃস্ব করে দিতে পারে। পুলিশের মতে, সাইবার অপরাধীরা হোয়াটসঅ্যাপে লোকজনকে CJP-র নাম করে বার্তা পাঠাচ্ছে। যেখানে তরুণদের প্রতি আবেদন করে বক্তব্য রয়েছে। বলা হচ্ছে, 'দেশে এখন সিস্টেম পরিবর্তনের ডাক উঠেছে। সময় এসে গিয়েছে। যুবকদের জন্য রয়েছে বড় সুযোগ।' এই বার্তায় 'ককরোচ জনতা পার্টি'-তে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নীচে দেওয়া হচ্ছে একটি লিঙ্ক। 

লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফোন হ্যাং করে যায়। ভিডিওতে ওই পুলিশকর্তা স্পষ্ট করে জানিয়েছেন, হোয়াটসঅ্যাপে পাঠানো এই লিঙ্কটি আসলে একটি ফিশিং লিঙ্ক। কোনও ব্যক্তি আবেগ বা কৌতুহলের বশে এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তাঁর মোবাইল ফোনটি হ্যাক হয়ে যায়। এরপর ভুক্তভোগীর ফোনে থাকা সমস্ত ব্যাঙ্কিং ডিটেলস, পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য সরাসরি প্রতারকের কাছে পৌঁছে যায়। 

এই তথ্য ব্যবহার করে প্রতারকরা শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকাই সরিয়ে নেয় না, বরং ভুক্তভোগীর নামে লক্ষ লক্ষ টাকা ঋণও নিয়ে নিচ্ছে। 

উল্লেখ্য, 'ককরোচ জনতা পার্টি' একটি ব্যঙ্গাত্মক পেজ যা সোশ্যাল মিডিয়ায় সেনসেশন তৈরি করেছে। এটিকে বেকারত্ব এবং দেশের সিস্টেমের প্রতি ক্ষোভের প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। 

এটি কোনও আনুষ্ঠানিক রাজনৈতিক দল নয়। বরং একটি ডিজিটাল প্রতিবাদ আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ভাইরাল হওয়া পোস্ট ও ইশতেহার ব্যাপক ভাইরাল হয়েছে। বহু ব্যবহারকারী একে সাধারণ মানুষের কণ্ঠস্বর ও তাদের সংগ্রামের প্রতীক হিসেবে অ্যাখ্যা দিয়ে সমর্থন করছেন।      

Advertisement

 

POST A COMMENT
Advertisement