Rahul Gandhi in Modi surname defamation case: 'মোদী' পদবী নিয়ে কটাক্ষ, রাহুলের দু'বছরের কারাদণ্ড, আপাতত জামিন

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সেই মামলার রায় দিল সুরাতের আদালত। রাহুলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে কংগ্রেস সাংসদের দুবছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। তবে তত্‍ক্ষণাত্‍ অন্তর্বর্তীকালীন জামিনও পেয়ে গিয়েছেন কংগ্রেস সাংসদ।

Advertisement
'মোদী' পদবী নিয়ে কটাক্ষ, রাহুলের দু'বছরের কারাদণ্ডরাহুল গান্ধী
হাইলাইটস
  • আদালতে হাজির ছিলেন রাহুল গান্ধী
  • মোদী পদবী মন্তব্য ঠিক কী ও কেন বিতর্ক?
  • উচ্চ আদালতে যাচ্ছেন রাহুল 

'সব চোরেদের পদবী মোদীই কেন হয়?' ২০১৯ সালের লোকসভা ভোটে (Lok Sabha Election 2019) এই মন্তব্য করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এই মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে গুজরাতে মানহানির মামলা দায়ের করা হয়েছিল। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সেই মামলার রায় দিল সুরাতের আদালত। রাহুলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে কংগ্রেস সাংসদের দুবছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। তবে তত্‍ক্ষণাত্‍ অন্তর্বর্তীকালীন জামিনও পেয়ে গিয়েছেন কংগ্রেস সাংসদ।

আদালতে হাজির ছিলেন রাহুল গান্ধী

এদিন আদালতের রায় ঘোষণার মুহূর্তে রাহুল গান্ধী বলেন, 'আমি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছি। কোনও ব্যক্তি বিশেষকে আঘাত করার ইচ্ছে ছিল না।' এদিন মানহানির মামলায় সুরাতের আদালতে দোষী সাব্যস্ত ও ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। তবে এই সাজা ঘোষণার পরেই রাহুল গান্ধীকে ৩০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদালত। আদালত জানায়, এই ৩০ দিনে রাহুল গান্ধী উচ্চতর আদালতে যেতে পারেন। রাহুল এদিন আদালতে উপস্থিতও ছিলেন। 

মোদী পদবী মন্তব্য ঠিক কী ও কেন বিতর্ক?

২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে কর্নাটকে রাহুল গান্ধী একটি ভাষণে বলেছিলেন, 'সব চোরেদের পদবী মোদীই কে হয়?' দুর্নীতিতে অভিযুক্ত নীরব মোদী, ললিত মোদীদের নামও ওই   ভাষণে রাহুল উল্লেখ করেছিলেন। এই মন্তব্যের পরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বিজেপি বিধায়ক পুর্ণেশ মোদী। তাঁর অভিযোগ ছিল, রাহুল গান্ধীর জন্য গোটা মোদী সমাজ অপমানিত হয়েছে। তিনি একটি মামহানির মামলা দায়ের করেন।

উচ্চ আদালতে যাচ্ছেন রাহুল 

রাহুলের আইনজীবী জানান, তাঁরা সুরাতের আদালতের রায়কে চ্যালঞ্জ করে উচ্চ আদালতে যাবেন। মামলাকারী পুর্ণেশ মোদী আদালতের বাইরে বলেন, আদালতের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এটি একটি সামাজিক আন্দোলন। কোনও সমাজের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করা ঠিক নয়।

২০১৯ সালের ১৩ এপ্রিল রাহুল গান্ধী কর্নাটকের কোলারে একটি জনসভায় বলেছিলেন, 'নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী, এঁদের পদবী কেন কমন? সব চোরেদের পদবী মোদীই কেন হয়?'

Advertisement

POST A COMMENT
Advertisement