Corona Booster Dose : Booster Dose কারা পাবেন, দ্বিতীয় ডোজের কতদিন পর মিলবে?

Corona Booster Dose: প্রাথমিকভাবে, এই ডোজ ফ্রন্টলাইন কর্মী, স্বাস্থ্যসেবা কর্মী এবং গুরুতর রোগে আক্রান্ত ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের দেওয়া হবে। এমতাবস্থায়, অনেকের প্রশ্ন, দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পরে এই ডোজ নেওয়া যাবে? বা কী ডোজ তাঁরা পাবেন ইত্যাদি। আসুন দেখে নিই এমনই কতগুলি প্রশ্নের উত্তর।

Advertisement
 Booster Dose কারা পাবেন, দ্বিতীয় ডোজের ক'দিন পর? ছবিটি প্রতীকী
হাইলাইটস
  • ১০ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিনের 'বুস্টার ডোজ' দিতে চলেছে কেন্দ্রীয় সরকার
  • এমতাবস্থায়, অনেকের প্রশ্ন, দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পরে এই ডোজ নেওয়া যাবে?
  • এরকম আরও অনেক প্রশ্ন সবার মনে। আসুন জেনে নিই উত্তর

১০ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিনের 'বুস্টার ডোজ' দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিকভাবে, এই ডোজ ফ্রন্টলাইন কর্মী, স্বাস্থ্যসেবা কর্মী এবং গুরুতর রোগে আক্রান্ত ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের দেওয়া হবে। এমতাবস্থায়, অনেকের প্রশ্ন, দ্বিতীয় ডোজ নেওয়ার কতদিন পরে এই ডোজ নেওয়া যাবে? বা কী ডোজ তাঁরা পাবেন ইত্যাদি। আসুন দেখে নিই এমনই কতগুলি প্রশ্নের উত্তর। 

Booster Dose কারা পাবেন? 

কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ বা 'প্রিকিউশন ডোজ' রোগে আক্রান্ত বয়স্কদের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের দেওয়া হবে। প্রথম দুটি ডোজ যেভাবে দেওয়া হয়েছে সেইভাবেই তৃতীয় ডোজটিও নেওয়া হবে।

আরও পড়ুন : Salman Khan: তিনবার কামড়ানোর পর নিজেই সাপ ধরে বাইরে ছাড়েন সলমান! দেখুন ভাইরাল ছবি

কতজন পাবেন Booster Dose?

ফ্রন্টলাইন কর্মীরা Booster Dose পাবেন। তাদের সংখ্যা প্রায় ৩ কোটি। এছাড়াও ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তি যাদের কোনও গুরুতর রোগ রয়েছে তাঁরাও ডাক্তারের পরামর্শে তৃতীয় ডোজ নিতে পারেন। 

কোনও রোগ না থাকলেও তৃতীয় ডোজ নেওয়া যাবে? 

না। তৃতীয় ডোজটি শুধুমাত্র ৬০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য। যারা গুরুতর রোগে ভুগছেন তাঁরাই পাবেন। ন্যাশনাল হেলথ অথরিটির সিইও ডঃ আরএস শর্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এই তৃতীয় ডোজ নেওয়ার জন্য 'কমোরবিডিটি সার্টিফিকেট' প্রয়োজন হবে। ডায়াবেটিস, ক্যান্সার, শ্বাসকষ্টে মতো গুরুতর রোগ থাকলে তৃতীয় ডোজ নেওয়া যেতে পারে।

আরও পড়ুন : মঙ্গলবার থেকে কয়েকটি জেলায় টানা বৃষ্টি, দেখুন কোথায় কোথায়

দ্বিতীয় ডোজের কতদিনের ব্যবধানে Booster Dose মিলবে? 

এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনও নির্দেশিকা জারি হয়নি। তবে সূত্রের খবর, দ্বিতীয় এবং তৃতীয় ডোজ নেওয়ার মধ্যে ৯ থেকে ১২ মাসের ব্যবধান থাকতে পারে। 
 

 

Advertisement

POST A COMMENT
Advertisement