করোনার বিরুদ্ধে লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল দেশ। আগামী ৩ জানুয়ারি থেকে দেশে ১৫ থেকে ১৮ বছর বয়সি বাচ্চাদের টিকা দেওয়া শুরু হচ্ছে। প্রাপ্তবয়স্কদের মতো, শিশুদেরও ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। CoWIN প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করা যাবে।
ন্যাশনাল হেলথ অথরিটির CEO ডঃ আর এস শর্মা জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে।
আরও পড়ুন : 'গান্ধির হত্যাকারী নাথুরামকে প্রণাম', স্বঘোষিত ধর্মগুরুর মন্তব্যে বিতর্ক
ডাঃ আরএস শর্মা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে CoWIN-এ শুরু হবে রেজিস্ট্রেশন। ক্লাস টেনের মার্কশিটের সাহায্যেও নাম নথিভুক্ত করা যাবে। তিনি জানান, যেহেতু অনেক বাচ্চার আধার বা অন্য আইডি কার্ড নেই, তাই ক্লাস টেনের মার্কশিটকে মান্যতা দেওয়া হয়েছে।
গত ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ১৫ থেকে ১৮ বছরের বাচ্চাদের টিকাকরণ শুরু হবে। প্রায় ৭ থেকে ৮ কোটি বাচ্চাকে এই ভ্যাকসিন দেওয়া হবে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ভ্যাকসিন পাবে বাচ্চারা। জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য সরকার কোভ্যাকসিন অনুমতি পেয়েছে।
আরও পড়ুন : Corona Booster Dose : Booster Dose কারা পাবেন, দ্বিতীয় ডোজের কতদিন পর মিলবে?
প্রসঙ্গত, ভারত বায়োটেক এই বছরের জুন-জুলাই মাসে ২ থেকে ১৮ বছর বয়সিদের উপর উপর কোভ্যাকসিনের একটি পরীক্ষা চালায়। এই ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হয়। এই ভ্যাকসিন নেওয়ার পর জ্বর, শরীরে ব্যথা হতে পারে।