ফাইল ছবি করোনায় নয়া ভ্যারিয়েন্ট XE কতটা বিপজ্জনক? তা জানাল কেন্দ্রীয় সরকার। সোমবার সরকারের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্র এবং গুজরাতে XE-ভ্যারিয়েন্টে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার তেমন কোনও কারণ নেই।
ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন ((NTAGI)-এর প্রধান, এন.কে অরোরা জানিয়েছেন, XE ভ্যারিয়েন্ট খুব দ্রুত ছড়াচ্ছে না বা সংক্রমিত করতে পারছে না। ফলে এটা নিয়ে তেমন চিন্তিত হওয়ার কারণ নেই। এই ভ্যারিয়েন্ট গুরুতরভাবে প্রভাব ফেলছে এমনটাও নয়।
আরও পড়ুন : জল খেয়েও পিপাসা মিটছে না? হতে পারে এই সব রোগের লক্ষণ
সংবাদসংস্থা ANI-কে এন.কে অরোরা বলেন, 'Omicron অনেক নতুন ভ্যারিয়েন্টের জন্ম দিচ্ছে। XE সেরকমই একটি ভ্যারিয়েন্ট। এই ধরনের ভ্যারিয়েন্টগুলো আসতেই থাকবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।'
Omicron giving rise to many new variants. It is of X series like XE & others. These variants will keep on occurring. Nothing to panic about... At the moment from Indian data it doesn’t show a very rapid spread: NK Arora, Chairman, Covid working group NTAGI pic.twitter.com/fu5E3QmdoJ
— ANI (@ANI) April 11, 2022
প্রসঙ্গত, Omicron-এর সাব-ভ্যারিয়েন্ট XE-তে এখনও পর্যন্ত মুম্বই ও গুজরাতের একজন করে সংক্রমিত হয়েছেন। সম্প্রতি মুম্বইয়ের বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, সান্তা ক্রুজের ওই আক্রান্ত ব্যক্তির বয়স ৬৭ বছর। তাঁর শরীরে এর সংক্রমণ মিলেছে।
গত ১১ মার্চ ওই ব্যক্তি কর্মসূত্রে ভাদোদরায় গিয়েছিলেন। যেখানে একটি হোটেলে বৈঠকে যোগ দেন। তারপরই তিনি অসুস্থ বোধ করেন। এরপর তাঁর কোভিড পরীক্ষা করা হলে দেখা যায় তিনি সংক্রমিত।
এদিকে XE ভ্যারিয়েন্টে সংক্রমিত হওয়ার খবর সামনে আসতেই নতুন করে আতঙ্ক তৈরিন হয় মানুষের মধ্যে। তবে কেন্দ্রীয় সরকারের এদিনের বিবৃতি অনেকটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।